চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএমবির ৪ জঙ্গির বিচার শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ও ‘আইএসের সমন্বয়ক’ শাফায়াতুল কবীরসহ সংগঠনের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ অভিযোগ গঠন করেন।

সাফাওয়াতুল ছাড়া মামলার অপর আসামিরা হলেন, আনোয়ার হোসেন বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম।

বিরাজমান গণতান্ত্রিক সরকারব্যবস্থাকে উৎখাত করে খিলাফত রাষ্ট্র গঠনের লক্ষ্যে তৎপরতা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগ এনে সিরিয়া-ইরাকভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ‘আইএসের সমন্বয়ক’ শাফায়াতুল কবীরসহ সংগঠনের চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানায় করা একটি মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক এ কে এম কামরুল আহসান গত ১৫ মে এই অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম বসির উদ্দিন মিঞা বলেন, মঙ্গলবার আদালতে চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। শুনানির সময় সাফাওয়াতুল কবির ছাড়া বাকি তিন আসামি অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি চাইলেও তা নাকচ দেন।

Reneta

এর আগে ১৮ জানুয়ারি যাত্রাবাড়ীর খানবাড়ী চৌরাস্তার একটি বাড়িতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের দিকনির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠক করার সময় জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাখাওতুলকে গ্রেফতার করা হয়।

পরে অভিযান চালিয়ে বাকিদের খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আইএস সম্পর্কিত জিহাদি প্রচারপত্র ও প্রচুর ভিডিও সম্বলিত ল্যাপটপ জব্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT