চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
অন্যান্য, ধর্ম ও জীবন
A A

শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজানের শেষ জুমায় আজ দেশব্যাপী মসজিদে-মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় ও দোয়ায় শরীক হওয়ার মধ্য দিয়ে জুমাতুল বিদা পালন করেছেন।

দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে মুসলমানরা পালন করেছেন। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেছেন মুসল্লিরা।

প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ অন্যান্য মসজিদে অতিরিক্ত মুসল্লির নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

Banglabid

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে অনেকেই জুমার নামাজে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম কানায় কানায় পূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়। মসজিদের বারান্দা, ছাদ ও এমনকি আশেপাশের রাস্তায় দাঁড়িয়েও মুসল্লিরা নামাজ আদায় করেছেন।
জুমার খুতবায় রমজানের তাৎপর্য ও কোরআন নাজিলসহ ইসলামি জীবন পালন সম্পর্কে খতিবগণ আলোচনা করেছেন।

জাতীয় মসজিদসহ রাজধানীর অন্যান্য মসজিদ এবং সারা দেশের সকল মসজিদের চিত্রই ছিল একইরকম। পবিত্র জুমার নামাজের পর দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এ উপলক্ষে জাতীয় মসজিদে মিলাদও অনুষ্ঠিত হয়।

Reneta

বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুমাতুল বিদা
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT