চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটার হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় তার তথ্য সংগ্রহ করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৩ জুন) গণমাধ্যমকে বলেন, ‘চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে।’

তিনি জানান, তথ্য সংগ্রহ ও নিবন্ধনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়।

আইন অনুযায়ী, কোনো নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার হিসেবে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেশের যেকোনো আসন থেকেই প্রার্থী হওয়া যায়।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। ওই সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন। তারা ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগ করেন।

Reneta

তবে গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া ও সেখান থেকে দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন জুবাইদা রহমান। পরে ৫ জুন তিনি আবারও লন্ডনে ফিরে যান।

ইসি কর্মকর্তারা জানান, ঈদুল আজহার আগে ঢাকায় অবস্থানকালে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী, আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

তবে যদি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা চূড়ান্ত করতে আইন সংশোধনের চিন্তা করছে নির্বাচন কমিশন।

জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি ১৯৭২ সালের ১৮ মে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় জন্মগ্রহণ করেন। এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুবাইদা।

তিনি মেধাতালিকায় প্রথম হয়ে এমবিবিএস পাস করেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. জুবাইদা রহমানতারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT