চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনে বলিউডের পাঁচ ছবি, আগ্রহের শীর্ষে ‘ভারত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
বিনোদন
A A

মে মাস বলিউডের জন্য খুব একটা ভালো যায়নি। তবে জুন নিয়ে সিনেমাপ্রেমিদের মনে অনেক আশা। আর তার কারণ হলো জুনে আসছে সালমান খানের ছবি। এছাড়াও আছে তাপসী পান্নু, শহীদ কাপুর, প্রভুদেবা এবং আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সিনেমা। জেনে নিন সিনেমাগুলো সম্পর্কে:

ভারত: ৫ জুন মুক্তি পাচ্ছে ভারত। ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হচ্ছে সালমান খানের এই বিগ বাজেটের সিনেমা। কোরিয়ান চলচ্চিত্র ‘ওডি টু মাই ফাদার’ ছবির হিন্দি সংস্করণ ভারত। তৎকালীন ভারত ভাগের পটভূমি নিয়ে তৈরি হচ্ছে ‘ভারত’ ছবিটি। যেখানে পাঁচটি ভিন্ন রূপে হাজির হবেন সালমান। এই ছবিতে আরও আছেন ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাতানি, জ্যাকি শ্রফ, নোরা ফাতেহি, সোনালী কুলকার্নি, টাবু এবং আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

খামোসি: ১৪ জুন মুক্তি পাবে খামোসি সিনেমাটি। প্রভুদেবা এবং তামান্না ভাটিয়ার এই সিনেমাটি একটি হরর ড্রামা। চাকরি টলেটির লেখা গল্পে তৈরি এই সিনেমা প্রযোজনা করেছেন বসু ভাগনানি। এই ছবিতে আরও আছেন ভূমিকা চাওলা এবং সঞ্জয় শুরি।

গেম ওভার: ১৪ মুক্তি পাবে গেম ওভার সিনেমাটি। সাইকোলজিক্যাল থ্রিলার গল্প নির্ভর এই সিনেমাটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। পরিচালনা করেছেন আশ্বিন সারাভানা। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

কবির সিং: ২১ জুন মুক্তি পাবে শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’। ছবিটি ২০১৭ সালের তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’র রিমেক। পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমায় শহীদ কাপুরকে একজন খ্যাপাটে সার্জনের ভূমিকায় দেখা যাবে। শহীদের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

আর্টিক্যাল ১৫: ২৮ জুন মুক্তি পাবে আর্টিক্যাল-১৫। পরিচালনা করেছেন অনুভব সিনহা। ছবির মূল চরিত্রে আছেন আয়ুষ্মান খুরানা। ভারতের সংবিধানের পনের নম্বর অধ্যায়ের উপর নির্মাণ করা হয়েছে ছবিটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ুষ্মান খুরানাতাপসী পান্নুপ্রভুদেবাভারতলিড বিনোদনশহীদ কাপুরসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT