চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া ট্রাস্ট মামলায় আজও হাজিরা দেননি খালেদা

পরাগ আজিমপরাগ আজিম
২:৩৪ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৫
রাজনীতি
A A

জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার আদালতে হাজিরা দেননি। নিজের নিরাপত্তা এবং আইনজীবীদের নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতের কাছে আবারো সময় চেয়ে আবেদন করেন। আদালত আগামী ২৫ মে বিএনপি চেয়ারপারসনের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন।

মঙ্গলবার তার অনুপস্থিতির কারণ দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা খালেদা জিয়ার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ারও দাবি জানান, যেন তার অনুপস্থিতিতেই আদালত মামলা চালিয়ে যেতে পারে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আগামী তারিখে বেগম খালেদা জিয়াকে হাজির করানোর প্রতিশ্রুতি দেন তার আইনজীবীরা।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তারা আগামী নির্ধারিত দিনে অবশ্যই খালেদা জিয়াকে উপস্থিত করবেন। তিনি আরও বলেন, দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে ২৫ মে জেরা করবে আসামীপক্ষ।

আজ (মঙ্গলবার) আদালতে মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দী দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও মামলার বাদী হারুনুর রশীদ।এর আগে সর্বশেষ ৫ এপ্রিল আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। গত বছরের ২৪ ডিসেম্বর হাজিরা দিয়ে পর পর কয়েকটি তারিখে আদালতে হাজিরা দেননি তিনি। এ জন্য গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।এরপর গত ৪ মার্চ আরেকটি তারিখেও আদালতে হাজিরা দেননি বিএনপি চেয়ারপার্সন।

গত ৫ এপ্রিল দু’পক্ষের শুনানির পর আদালত খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর মামলার প্রথম সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি। ওই আবেদনও মঞ্জুর করে সাক্ষীকে জেরা করতে ৫ মে নতুন তারিখ নির্ধারন করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অাদালতখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT