চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে হারিয়েই বছর শুরুর প্রত্যাশা টাইগারদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

আগামী ১৫ জানুয়ারি খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে  চারটি টি টুয়েন্টি ম্যাচ। বছরের প্রথম ওই ম্যাচ জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ দল। আজ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে খেলোয়াড়, ম্যানেজার এবং নির্বাচকরা এই প্রত্যাশার কথা বললেন।  

লাকি ভেন্যু খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়াম। এই ভেন্যু কখনও বিমুখ করেনি। জয়ের বরমাল্য নিয়েই বাংলাদেশের ক্রিকেটরা মাঠ ছেড়েছেন। আগামী ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে ৪টি টি টোয়েন্টি ম্যাচ। বছরের শুরুতেই ম্যাচ জয়ের সাথে নিজেদেরও আগামী দিনের জন্য প্রস্তুত করতে চায় টাইগাররা। এমন প্রত্যাশার কথা জানালেন সংশ্লিষ্টরা।

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, আমাদের বিপিএল মাত্র শেষ হলো। এখানেও আমরা বেশ কিছুদিন প্র্যাকটিস করবো। সিরিজ শেষের পরেও ট্রেনিংয়ের জন্য আমরা এখানে কিছুদিন থাকবো। তারপর ছোট্ট একটা ব্র্যাকের পরে আমরা চিটাগং যাবো ট্রেনিং করতে। তারপরতো এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে। আমার মনে হয় প্রিপারেশন ভালো হবে। কোচরা সেই অনুযায়ী কাজ করছেন। টার্গেটতো অবশ্যই টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলা ।

নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমাদের টিমে নতুন এবং পুরানো প্লেয়ারদের ভালো সমন্বয় হয়েছে। দুয়েকজন পুরোনো প্লেয়ার এই সিরিজে খেলছেন না। আমরা দেখতে চাচ্ছি নতুনরা কেমন করেন। এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগে নতুনদের দেখে নেয়ার এটা একটা সুযোগ। কিন্তু নতুন যারা এসেছেন তারা পারফর্ম করেই এসেছেন। তারা যদি ভালো করেন ভবিষ্যতে আরও সুযোগ পাবেন।

অপরদিকে সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার। খুলনায় নিজের ভেন্যুতে পাচ্ছেন বাড়তি অনুপ্রেরণা। তিনিও চাইছেন অতীতের ভুলগুলো শুধরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে। সৌম্য সরকার বলেন, চেষ্টা করবো সবসময় জেতার জন্য। আশা করি জয়টাই অব্যাহত থাকবে।

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং আনুশীলন খুব একটা ভালো হয়নি ক্রিকেটারদের। একমাত্র মুশফিক বাদে ব্যাট হাতে বড় স্কোর করতে পারেননি কেউ। তিনি করেছেন ৩৬ বলে ৫৭ রান।

Reneta

খুলনা শেখ আবু নাসের ষ্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়রা লাল ও সবুজ দল নামে প্রস্তুতি ম্যাচ খেলে। সাকিবের নেতৃত্বে সবুজ দল জয় পেয়েছে ১৯ রানে। সাকিবের দল ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাশরাফির লাল দল ১৩২ রান করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT