চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ ভাবছেন না মাশরাফি

আদিল আহমেদআদিল আহমেদ
৬:২০ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ জিম্বাবুয়ে চার ম্যাচ টি২০ সিরিজ নিয়ে খুলনা এখন উৎসবের নগরী। জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ না ভেবে জয় দিয়ে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারতে চান অধিনায়ক মাশরাফি। জিম্বাবুয়ের লক্ষ্যও সিরিজ জয়। শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে প্রথম ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট দলকে কখনো খালি হাতে ফেরায়নি খুলনার আবু নাসের স্টেডিয়াম। ২০০৬ সালে দক্ষিণাঞ্চলের বড় ক্রিকেট ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচটির দুই দল ছিলো এই বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এক দশক পর একই মাঠে চারছক্কার ধুমধাড়াক্কা ক্রিকেট লড়াইয়ে সেই পুরনো প্রতিদ্বন্দ্বী। ওই ম্যাচে ৪৩ রানে জেতা বাংলাদেশ এবারো দেখছে জয়ের স্বপ্ন।

তবে বাংলাদেশে যে ৪৬টি টি২০ খেলেছে তার ৩২টিতেই হার। এমন সমীকরণ বড্ড বেমানান সাকিব-মুশফিদের জন্য। টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়েও পিছিয়ে টাইগাররা। সেই ঘাটতি পুষিয়ে এবার পরিসংখ্যানকে সমৃদ্ধ করার পালা।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ঘরের মাঠে এশিয়া কাপ টি২০ এবং টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজকে আমরা আসন্ন দুটি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই দেখছি। এই সিরিজে ভালো কিছু করলে ভবিষ্যতের প্রেরণা পাব আমরা।

ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতার পর সিরিজের জন্য মাঠের শেষ প্রস্তুতি শেষ করেছে আফগানদের কাছে সদ্যই টি২০ এবং ওয়ানডে হারা জিম্বাবুয়ে।

অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, এখানকার কন্ডিশন আমাদের ভালো মতো চেনা, আশা করি ভালো একটা সিরিজ হবে। ব্যাটসম্যানরা ভালো করতে পারলে আমাদেরও সম্ভাবনা আছে যে কোনো কিছু করে দেখানোর।

Reneta

নভেম্বরে ঢাকায় দু’দলের শেষ মোকাবেলায় বাংলাদেশ’কে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজে সমতা ফেরানোর ঘটনা এই সিরিজে জিম্বাবুয়ের প্রেরণা। আর টিম টাইগার্সের হয়ে অভিষেকের অপেক্ষায় বিপিএল মাতানো বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT