চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও সমর্থকদের সন্তুষ্ট করতে পারছে না বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে বার্সেলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলতে নামেন লিওনেল মেসি। মাইলস্টোন ম্যাচে আবার চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। তাতে অবশ্য জয় আটকায়নি বার্সার। ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে চারে উঠে এসেছে কাতালানরা। তবে জিতেও সমর্থকদের পারফরম্যান্স দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না গ্রিজম্যান-সুয়ারেজরা।

সব ধরনের প্রতিযোগিতা মিলে দু’ম্যাচ পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্যতে শেষ করার পর গত শনিবার লা লিগায় গ্রানাডার কাছে ০-২ ব্যবধানে হেরেছিল বার্সা।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন তিনটি গোলই হয় প্রথমার্ধে। ন্যু ক্যাম্পে অ্যান্থনিও গ্রিজম্যান ও আর্থার মেলোর গোলে ১৫ মিনিটের মধ্যেই ২-০তে এগিয়ে যায় বার্সেলোনা। পরে ক্যাসোরলার গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। মেসির মাইলফলক ম্যাচের পাশাপাশি এদিন ছিল বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৭-এর ২৪ সেপ্টেম্বর স্টেডিয়ামটি যাত্রা শুরু করেছিল।

চোট সারিয়ে মৌসুমে প্রথমবার শুরু থেকেই এদিন খেলেন বার্সা তারকা। মেসিকে পেয়ে যেন উজ্জীবিত ছিল বার্সেলোনাও। গোল পেতেও সময় লাগেনি কাতালান ক্লাবটির। ম্যাচের ৬ মিনিটের মধ্যেই মেসির কর্নার থেকে কড়া মার্কিংয়ের দেয়াল ভেঙে হেডে গোল করেন গ্রিজম্যান।

দ্বিতীয় গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ১৫ মিনিটে সার্জিও বুটসকেটসের পা থেকে বল পান বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের জোরাল শটে গোল করেন তিনি।

তবে ২৫ মিনিটে বার্সা কোচ ও সমর্থকদের চিন্তার কারণ হয়ে ওঠে মেসির চোট। সাইডলাইনে কিছু সময় ঊরুতে চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন মেসি। দ্বিতীয়ার্ধে মেসিকে নিয়ে অবশ্য কোনো ঝুঁকি নেননি কোচ ভালভার্দে। শুরু থেকেই মেসির পরিবর্তে মাঠে নামান ইনজুরি থেকে ফেরা উসমান ডেম্বেলেকে।

Reneta

তবে বিরতির ঠিক আগেই ব্যবধান কমায় ভিয়ারিয়াল। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের বুলেট গতির শটে লক্ষ্য ভেদ করেন স্যান্টি ক্যাসোরলা। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। ফলে ২-১ ম্যাচ জিতে লা লিগায় চার নম্বরে চলে যায় বার্সেলোনা।

চলতি মৌসুমে লা লিগায় এটি তৃতীয় জয় বার্সেলোনার। তিনটিই আবার ঘরের মাঠে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভালভার্দের দল। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রানাডা। আর ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যাটলেটিকো বিলবাও এবং রিয়াল মাদ্রিদ।

লা লিগায় রাতের অন্য ম্যাচে লেভান্তেকে ৩-১ গোলে হারায় রিয়াল বেটিস। এছাড়া রিয়াল ভ্যালাদোলিদ ও গ্রানাডা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT