চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেই সৌভাগ্যের কার্ডিফে ফিরতে চায় বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪৩ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে লন্ডনে ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমনিতেই বিদেশবিভূঁইয়ে বাংলাদেশের ক্রিকেটারদের নিরানন্দ ঈদ, তার উপর মন উদাসী করে দেয়ার মতো আবহাওয়া। পড়ন্ত বিকেলে রোদের দেখা মিললেও দ্য ওভালের ভেজা আউটফিল্ড শুকানোর জন্য যথেষ্ট ছিল না।

ইনডোরে তামিম-লিটন-মুশফিকদের ব্যাটিং আর দল বেধে মাঠের কোণে গা গরমের ফুটবল, সাউথ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দলের অনুশীলন এতটুকুই।

দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে ব্যাট-বলের অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ডও। জুতসই প্রস্তুতি ছাড়াই বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) দিবা-রাত্রির ম্যাচে নামছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা দল দুটি।

সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধির কণ্ঠেই শোনা গেল চ্যালেঞ্জের কথা। সকালে দলের অন্যরা যখন ঈদের নামাজ পড়তে গেলেন, টিম হোটেলে টাইগার ওপেনার সৌম্য সরকার তখন মুখোমুখি সংবাদমাধ্যমের।

‘সাউথ আফ্রিকার সাথে যেমন উইকেট ছিল, নিউজিল্যান্ডের সাথে তা নাও থাকতে পারে। এ ছাড়া ওদের গতির সাথে সুইংও আছে। ওভাবেই পরিকল্পনা করে খেলতে হবে। পরিস্থিতি, গতি ও সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে।’

গেল একদশকে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের হোম এবং অ্যাওয়ে সিরিজ চলছে নিয়মিত। একে অপরকে চেনেন খুব ভালো করেই। এবার নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ। সৌম্য প্রতিপক্ষকে সমীহ করে ‘বড় দল’ বিশেষণ দিলেও জয় ছাড়া কিছুই ভাবছেন না।

Reneta

‘আবহাওয়া হয়তো ওদের (নিউজিল্যান্ড) সাথে একটু মিলবে। কেউ বলতে পারবে না এটা আমাদের হোম। দিনশেষে এটা বড় টুর্নামেন্ট। তারা বড় দল হিসেবে চাপে থাকবে। মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। আমরা যে জেতার জন্যই নামবো, তা বিশ্বাস করতে হবে।’

কিউই ব্যাটসম্যান টম ল্যাথাম বাংলাদেশকে দেখছেন কঠিন প্রতিপক্ষ হিসেবে। কার্ডিফে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে লন্ডনে এলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না সে কথা সোজাসাপ্টাই বলে গেলেন।

‘আমি নিশ্চিত কালকের ম্যাচটি ভীষণ চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কাকে আমরা যেভাবে হারিয়েছি তার পুনরাবৃত্তি এই ম্যাচে হবে না। ম্যাচটিতে আমরা চাপে থাকব। শুধু এই ম্যাচেই না পুরো টুর্নামেন্টজুড়ে।’

‘দেখেন, গত কয়েকবছর ধরেই বাংলাদেশ ভালো খেলছে। তাদের পারফরম্যান্সও ভালো। দুই বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা অসাধারণ খেলেছে। সেদিনও (সাউথ আফ্রিকার বিপক্ষে) ওদের খেলার ধরণ ছিল চমৎকার। আমরা ভালো করেই জানি ওরা আমাদের জন্য কত বড় হুমকি। তবে আমরা আমাদের মোমেন্টাম ধরে রাখতে চেষ্টা করব।’

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ম্যাচের দিনও হবে বৃষ্টি। দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় সে শঙ্কা আরও বেশি। ওভালেই সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে টাইগাররা শুরু করেছে বিশ্বকাপ অভিযান।

২০০৫ সালে অস্ট্রেলিয়া ও গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর ভেন্যু কার্ডিফে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ওভাল থেকে আরেকটি জয় নিয়ে সৌভাগ্যের ভেন্যু কার্ডিফ ফেরা গেলে তার চেয়ে ভালো আর কী হতে পারে বাংলাদেশের জন্য!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবিশ্বকাপ-২০১৯ল্যাথামসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বল্প পুঁজি নিয়েও আফগানদের আটকে দিলো শ্রীলঙ্কা

পরবর্তী

সতেজ কোহলিদের পরীক্ষা নিতে পারবে ভঙ্গুর আমলা-প্লেসিসরা?

পরবর্তী

সতেজ কোহলিদের পরীক্ষা নিতে পারবে ভঙ্গুর আমলা-প্লেসিসরা?

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সম্পন্ন

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT