চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্টদের রাতে ম্যানইউ-বায়ার্ন-চেলসির উড়ন্ত জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম মাঠে গড়িয়েছে মঙ্গলবার রাতে। প্রত্যাশিত জয় পেয়েছে মাঠে নামা জায়ান্টদের সকলেই। কেবল গোলশূন্য ড্র করেছে রোমা-অ্যাথলেটিকো। আর বার্সেলোনার মাঠ থেকে হেরে ফিরেছে বর্তমান রানার্সআপ জুভেন্টাস।

লিওনেল মেসির জোড়া গোলে ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে ৩-০তে হারিয়েছে পাঁচবারের ইউরোপ জয়ীরা। অন্য গোলটি ইভান রাকিটিচের। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্তিং লিসবন।

এডিনসন কাভানির জোড়া ও নেইমার-কাইলিয়ান এমবাপের গোলে স্কটিশ ক্লাব সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে চলতি আসরের যাত্রা শুরু করেছে ফরাসী জায়ান্ট পিএসজি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শুরুতেই ১০ জনের দল হয়ে পড়া বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে জাল খুঁজে পেয়েছেন রবার্ট লেভানডোভস্কি, থিয়াগো আলকান্তারা ও জসুয়া কিম্মিচ।

ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে সহজ জয় পেয়েছে ইউরোপা জিতে কোয়ালিফাই করা ম্যানচেস্টার ইউনাইটেডও। সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হোসে মরিনহোর মুখে হাসি ফুটিয়েছে মারোয়ান ফেলাইনি, রোমেলু লুকাকু ও মার্কাস রাশফোর্ডের গোল।

একই গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালের বেনফিকাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে রাশিয়ার সিএসকেএ মস্কো।

Reneta

তবে রাতের সবচেয়ে বড় জয়টি এসেছে ইংলিশ জায়ান্ট চেলসির হাত ধরে। ‘সি’ গ্রুপে ইতালির রোমার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরা অ্যাথলেটিকো মাদ্রিদের গোলখরার শোধটাই যেন তুলেছে ব্লুজরা আধাডজন গোল করে।

কারাবাখ এফকেকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে গোল পেয়েছেন মিচি বাতসুয়াই, পেদ্রো রদ্রিগেজ, ডেভিড জাপ্পাকোস্তা, সিসার আসপিলিকুয়েতা ও টিমৌয়ে বাকায়োকো। অন্য গোলটি অতিথিদের ম্যাকসিমের আত্মঘাতী দান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিবায়ার্নম্যানইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

‘এখানে কেউ কাউকে ছাড় দেয় না’

জুলাই ৪, ২০২৬

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT