চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির ভোগ্যপণ্য প্রদর্শনীতে বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডস বা ভোগ্যপণ্য প্রদর্শনী ‘টেনডেন্স’ এ অংশ নিয়েছে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ৩০ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয়েছে এই প্রদর্শনী। এর আয়োজন করেছে বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে কনজিউমার গুডস বা ভোগ্যপণ্য যেমন পাট ব্যাগ এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ, সিরামিক পণ্য এবং অন্যান্য হস্তশিল্প সামগ্রী রপ্তানি হচ্ছে। যার অধিকাংশই রপ্তানি হচ্ছে ইউরোপে। সেই জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ‘টেনডেন্স’ এ অংশ নিয়েছে।

টেনডেন্স হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যার মূলমন্ত্র হলো, লিভিং, গিভিং এবং ওয়েল বিয়িং। এতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য উপস্থাপন করার সুয়োগ পেয়েছে। ফলে ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা ও নিজেদের পণ্যের মান তুলে ধরতে পেরেছে। এতে অংশ নিয়েছে পৃথিবীর ৫০টি দেশ থেকে ৯৬০ জন প্রদর্শক।

মেসে ফ্রাঙ্কফুর্ট জানায়, এবারের প্রদর্শনীর পণ্যে এনেছে একটি নতুন মাত্রা, যোগ করেছে নতুন বৈচিত্র্য ঘর সাজানোর নানা পণ্য, উপহার সামগ্রী এবং ইন্টেরিয়র ডিজাইনের নিত্যনতুন ধারণার সাথে।

প্রদর্শনীতে যেসব বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নিয়েছে:

বাংলাদেশ থেকে এবারের টেনডেন্সে অংশ নিয়েছে ৫ টি প্রতিষ্ঠান। এগুলো হলো- এ সিক্স, আর্টিসান, গোল্ডেন জুট প্রোডাক্টস, রেইনবো জুট মিলস এবং সান ট্রেড। এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ভোক্তাদের কাছে তুলে ধরেন। তাদের প্রদর্শিত উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে ছিলো ইন্টেরিয়র ডেকোরেটিং সামগ্রী যেমন পাটের তৈরি বাস্কেট এবং অন্যান্য পণ্য, রান্নাঘরের সামগ্রীর মধ্যে ছিল সিরামিক্স এবং পোর্সিলিনের পণ্য। এছাড়া হস্ত শিল্পজাত নানা রকমের ভোগ্যপণ্যও প্রদর্শন করা হয়।

Reneta

প্রদর্শনীতে অংশ নিয়ে এ সিক্স বাংলাদেশের পরিচালক আফসানা তার বলেন, “টেনডেন্স আমাদের জন্য একটা অসামান্য প্ল্যাটফর্ম যা আমাদের নতুন পণ্যগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ তৈরি করে দেয়, সেই সাথে আমরা যেমন আমাদের বর্তমান ক্রেতাদের সাথে মুখোমুখি আলোচনা করতে পারি তেমনি ভবিষ্যৎ ক্রেতাদেরও সুযোগ হয় আমাদেরকে জানার।”

আগামী টেনডেন্স অনুষ্ঠিত হবে ২০১৯ সালে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসে ফ্রাঙ্কফুর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT