চট্টগ্রামের ১০ পৌরসভার মধ্যে জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া পৌরসভায় জিততে মরিয়া আওয়ামী লীগ। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন নৌকা প্রতীকের প্রার্থী। তবে জাতীয় পার্টি প্রার্থী স্বপ্ন দেখছেন বিএনপি ও আওয়ামী লীগের ভোটে ভাগ বসানোর।
২০০৩ সালে পৌরসভা হলেও চট্টগ্রামের সাতকানিয়ায় গত দুবারের নির্বাচনে মেয়র পদে জিতেছিলেন বিএনপি সমর্থিত মোহাম্মাদুর রহমান। এবার আওয়ামী লীগের টিকিট নিয়ে নির্বাচন করার আশায় দলত্যাগ করলেও আওয়ামী লীগ ভরসা রেখেছে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণ জেলার সভাপতির উপর।
বিএনপি প্রার্থীর ভরসা ভোট ব্যাংক। তবে এবার সেই ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির প্রার্থী।
দলীয় পরিচয়ে নির্বাচন করতে না পারলেও কাউন্সিলর পদে বেশ কয়েকজন প্রার্থী সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।







