চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির আমূল পরিবর্তনে বরাদ্দ সাড়ে ১৪শ’ কোটি টাকা

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:৩৫ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) আমূল বদলে দেয়ার প্রকল্প গ্রহণ করেছেন। সে লক্ষ্যে তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ১৪শ কোটি টাকার বেশি আর্থ বরাদ্দ দিয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাবি’ এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানান।

Banglabid

উপাচার্য বলেন, এসকল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে সকলকে একযোগ কাজ করত হবে।

অধ্যাপক ড. এ এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী প্রমুখ।

প্রায় দেড় মাসের ছুটি শেষে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শিক্ষকগণ আজ ঐক্যবদ্ধ হয়েছেন। এখন সকলকে বিশ্ববিদ্যালয়র অগ্রযাত্রায় সম্মিলিতভাব কাজ করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিপ্রকল্প বাস্তবায়নপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পরবর্তী

মুশফিককে নিয়ে ‘চিন্তা’ নেই

পরবর্তী

মুশফিককে নিয়ে ‘চিন্তা’ নেই

‘সহজে জেতা যাবে’ ভাবছে না বাংলাদেশ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT