চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা প্রত্যাহারের দাবিতে জাবি শিক্ষার্থীদের ফের মানববন্ধন কর্মসূচি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:১৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
শিক্ষা
A A
জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ফের মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১টার দিকে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি শেষ হয় বেলা সাড়ে ১১টার দিকে।
মানববন্ধনে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। মানববন্ধনে সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা নিপীড়ণ ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে মৌন মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।জাবি

এসময় তিনি আরও বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করলে প্রশাসন আমাদের মিথ্যা আশ্বাস দিতে থাকে। কিন্তু তাদের মিথ্যা আশ্বাস শিক্ষার্থীরা প্রভাবিত না হলে তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে লেলিয়ে দেয় হামলা করার জন্য।

শেষ পর্যন্ত অবরোধ তুলে নিতে উপাচার্য নিজে আমাদের ১৫ মিনিটি সময় দিয়ে পরবর্তী দুই মিনিটের মধ্যে পুলিশ বাহিনী দিয়ে ন্যাক্কারজনক হামলা চালালেন। আর সেই হামলার কারণ জানতে তার বাসায় গেলে তিনি আমাদের সাথে কথা না বলে উল্টো তার অনুগত কয়েকজন শিক্ষকের উপর হামলা ও তাঁর বাসভবন ভাংচুরের মতো মিথ্যা মামলা দিয়ে গভীর রাতে ৪২ জন শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে উঠিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনকারী শিক্ষার্থীমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT