চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা’র সঙ্গে সংলাপে আগামী নির্বাচনে বিজয়ী হবার কৌশল নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সংবিধানের আলোকে আগামী জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে ঐক্যমতে পৌছেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ ১৪ দল। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন নেতারা। দেড় ঘণ্টার সংলাপে আগামী নির্বাচনে বিজয়ী হবার কৌশল নিয়ে আলোচনা হয়।

আসন বণ্টনের জন্য ছোট পরিসরে বসবে মহাজোটের শরিকরা। উন্নয়নের সঙ্গে থাকায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আগামীতে একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে হবে।

শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে বলেন: ‘‘আমরা চাই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশে আজকে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছে সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি, জাতির পিতার আদর্শের পথ ধরে।

আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমরা একসাথে এ দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি সে জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ৩২ জন নেতা সন্ধ্যা ৭ টার পরপরই পৌছান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

সংলাপে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিশ্চয়তা দিয়েছে, বিএনপি নির্বাচনে এলে জোটবদ্ধ নির্বাচন করবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। না এলে পৃথকভাবে। এ বিষয়ে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Reneta

তিনি বলেন: আজকের আলোচনার পর বলবো, সংবিধানের আলোকে জোটবদ্ধভাবে নির্বাচন ও সরকার গঠনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

তবে, ১৪ দলের মতোই জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের সাথে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে এ সময় জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ হয়।

শনিবার জেল হত্যা দিবসে কোন সংলাপ অনুষ্ঠিত হয়নি। রোববার আওয়ামী লীগের নির্বাচনী জোটের অংশীদার ১৪ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সংলাপ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT