চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ভূমিকম্প: যেমন আছে বাংলাদেশীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

শারীরিকভাবে সুস্থ থাকলেও ব্যাপক মানসিক চাপের মধ্যে আছেন জাপানে বসবাসকারী বাংলাদেশীরা। বিশেষ করে উৎকণ্ঠায় আছেন জাপানের কুমামোটোবাসীরা। দফায় দফায় ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী হতাহতের ঘটনা না ঘটলেও ভয়ার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।

ভূমিকম্পের উৎপত্তি মূলত জাপানের কুমামোটো ও কিয়ুশুতে। ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে ১৩৭ বার, ৫ মাত্রার ভূমিকম্প ১৪ বার, ৬ মাত্রার ৩ বার এবং সর্বোচ্চ ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ১ বার। কুমামোটো থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে নাগাসাকি। সেখানেও আতঙ্ক ছড়াচ্ছে ভূমিকম্প।

পিএইচডি করার কাজে নাগাসাকিতে স্বামীসহ আছেন বাংলাদেশের আকলিমা খাতুন মৌসুমী। ভূমিকম্পের মাঝে কী অবস্থায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভূমিকম্প কত বড় হয়েছে, এই দুইদিনে কতশত বার কাঁপুনি হয়েছে গুগল চাচ্চুকে জিজ্ঞেস করে জেনে নিন। আমরা কেমন আছি সেটা শোনেন।’

কিউশুতে কতোজন বাংলাদেশী আছেন সে সম্পর্কে তারা বা বাংলাদেশ দূতাবাস কেউই নিশ্চিত নন বলে জানান মৌসুমী। তবে নাগাসাকিতে ১৮ ও ফুকুওকাতে ১শ’ বাঙালি নিজ নিজ বাড়িতে আছেন। এছাড়া কুমামোটোতে ৬০ জন এবং অইতা/বেপ্পুতে আছেন ৭০ জন বাংলাদেশী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

মৌসুমীর স্বামী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হাসিবও পিএইচডি করতে আছেন নাগাসাকিতে। তিনি জানান, ‘ভূমিকম্প সবচেয়ে বেশি আঘাত হেনেছে কুমামোটো শহরে। এখানে তেমন ক্ষয়ক্ষতি নেই। তবে ঘুমাতে পারছি না। কিছুক্ষণ পর পর মোবাইল ফোন জাপানি ভাষায় ‘ভূমিকম্প!! ভূমিকম্প!!’ করে এলার্ট দেয়, আর আমরা সবাই হুলস্থূল করে বের হই। কয়েক সেকেন্ড পর শুরু হয় কাঁপুনি। অনেকটা বজ্রপাতের মতো। প্রথম ঝিলিক, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আওয়াজ।’

কুমামোটো ইউনিভার্সিটিতে বাংলাদেশীদের জন্য ৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নেয়া কেউ শারীরিকভাবে আহত হননি। কারো বাসার দেয়াল ভেঙ্গেছে। কাত হয়ে গেছে। কখন আর একটা বড় ভূমিকম্প হবে এই সংশয়ে কারো ঘুম নেই। সবাই এখন আছেন শেল্টার হাউসে।

Reneta

শেল্টার হাউস হিসেবে সাধারণত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামকেই ব্যবহার করা হচ্ছে বলে জানান মৌসুমী। কারণ ভবনগুলো ভূমিকম্পের কথা ভেবে তুলনামূলক বেশি মজবুত করে নির্মাণ করা হয়। কয়েকশ’ মানুষ সেগুলোর ফ্লোরে বসতে পারেন। শুতে পারেন। বড় টিভি স্ক্রিন থাকে। টয়লেটের ব্যবস্থা আছে।

কুমামোটোর সঙ্গে প্লেন, ট্রেন, দূর পাল্লার বাস – সব যোগাযোগ বন্ধ রয়েছে। নিজস্ব গাড়ি ছাড়া সেখানে বের হবার উপায় নেই। তবে ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে মোবাইল ফোন, ইন্টারনেট চালু আছে। ৩ টি মোবাইল ফোন কোম্পানি ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছে।

নাগাসাকিতে বিদ্যুৎ, পানি, গ্যাস সবই আছে এখনো। তবে কুমামোটোতে বিদ্যুৎ থাকলেও গ্যাস-পানি নেই। তাই সমস্যা হচ্ছে টয়লেট নিয়ে। পানির অভাবে টয়লেট ফ্লাশ হচ্ছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকাগুলোতে রেস্টুরেন্ট ও সুপার মার্কেট বন্ধ রয়েছে। মুদির দোকানগুলোতে খাবার কম। শিগগিরই হয়তো জাপান সরকার খাবার পাঠাবে বলে আশা করছে সেখানকার অধিবাসীরা।

আব্দুল হাসিব জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে তীব্র বৃষ্টি শুরু হয়। রাত বাড়তেই শুরু হয় ঝড়। ঝড়-বৃষ্টিতে কুমামোটোতে ভূমিধস হয়ে কয়েকজন নিখোঁজ রয়েছে। তবে এখন তেমন ঠাণ্ডা বা গরম নেই। তাপমাত্রা সবখানে মোটামুটি ১৭-২৫ ডিগ্রি সেলসিয়াস। সুন্দর আবহাওয়া।

বাংলাদেশ দূতাবাস থেকে স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। এতে তারা অনেকটা সাহস পাচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানে ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT