চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সম্মেলন সংসদ নির্বাচনের বিজয় বার্তা হবে: আওয়ামী লীগ

সোমা ইসলামসোমা ইসলাম
৭:১৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিজয় বার্তা হবে বলে মনে করছে আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী এই দলটির এবারের কাউন্সিল জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

২২ এবং ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল সফল করতে দেশজুড়ে চলছে তোড়জোড়। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভা।  এই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আসন্ন সম্মেলন সফল করতে নেতা কর্মীদের সহযোগিতা চান। এই সম্মেলনে যারা নেতা নির্বাচিত হবেন তাদের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলের দূত হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সম্মেলন পাকিস্তান আমলেও রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। আওয়াসী লীগের সম্মেলনের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা হবে সেই সিদ্ধান্ত হয়েছিলো। এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আমাদের সম্মেলন উৎসবমুখর হবে এবং একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আপনারা জানেন আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বেশি দিন বাকি নেই। নেতাকর্মীদের সবাইকে মনে রাখতে হবে আপনারা সবাই বিশেষ দূত হিসেবে কাজ করবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন বলেন, ব্যক্তি নামে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এসব তৈরি করতে পারবো না বলেই সিদ্ধান্ত হয়েছে। আশা করি এই সিদ্ধান্ত ঢাকা মহানগর উত্তরের সবাই মেনে চলবো।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে থাকবে দুটি অংশ। একটিতে থাকবে দেশের উন্নয়নে আওয়ামী লীগের কার্যক্রম, অন্যটিতে থাকবে ২০৪১ সালের মধ্যে দেশকে কোথায় নিয়ে যাওয়া হবে তার ঘোষণাপত্র।

Reneta

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এবারের সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন করে আমরা প্রমাণ করে দিবো বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যের ধারক ও বাহক, এর আশেপাশে কেউ নেই।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন আপনারাই।

ঢাকা মহানগর উত্তরের মেয়র আনিসুল হক বলেন, সম্মেলনে আমরা সবাই একসঙ্গে কাজ করি যেন গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উন্নয়নের পথে এই সম্মেলন যেন একটি উদাহরণ হয়ে থাকতে পারে।

সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য নেতা কর্মীদের ছবি ব্যবহার না করার নির্দেশ দেয়া  হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন প্রতি ৮ জনে ১ জন

মে ২১, ২০২৬

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT