চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির হয়ে একাধিক আসনে লড়বেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে মহাজোটি এবং জোটের বাইরে থেকে একাধিক আসনে প্রার্থী হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ও  বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির ২৯ জন মহাজোটের প্রার্থী এবং উন্মুক্ত ১৪৩ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়।

রোববার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোটের হয়ে প্রার্থী হয়েছেন রংপুর-৩ আসন থেকে। অন্যদিকে ঢাকা-১৭ উন্মুক্ত আসনে প্রার্থী হয়েছেন এইচ.এম. এরশাদ।

Banglabid

বেগম রওশন এরশাদ মহাজোটের হয়ে ময়মনসিংহ-৪ আসন এবং উন্মুক্ত আসন ময়মনসিংহ-৭ থেকে প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির আরেক নেতা এমএ কুদ্দুস খান মহাজোটের বাইরে থেকে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে প্রার্থী হয়েছেন।

এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে আওয়ামী লীগের ২৫৩ জন, মহাজোটের ১৪ দলীয় শরিকদের ১৩ জন, জাতীয় পার্টির (জাপা) ৩১ জন এবং যুক্তফ্রন্টের ৩ জন প্রার্থীর কথা জানানো হয়।

৪৭টি আসনের বাইরেও মহাজোটের শরিকদলগুলো প্রার্থী দিতে চাইলে বাধা না দেয়ার কথা জানানো হয়েছে দলটির নীতি নির্ধারণী মহল থেকে। বিশেষ করে জাতীয় পার্টির জন্য ৪ থেকে ৫টি আসন উন্মুক্ত রাখছে ক্ষমতাসীনরা। তবে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT