চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘রাজাধিরাজ রাজ্জাক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৮ সালের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ‘রাজাধিরাজ রাজ্জাক’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত জীবনী নির্ভর প্রথম প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। যা মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহেও।

প্রয়াত নায়করাজ রাজ্জাকের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনন করা হয় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তৈরি ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ। রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন।

রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি একসময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ, গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয় জীবনের সহশিল্পীরা।

চলতি বছর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

১৩ সদস্য বিশিষ্ট জুরি বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও চলচ্চিত্র) সভাপতি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য-সচিব হিসেবে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরাজ্জাকলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT