চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কবির স্মরণে চ্যানেল আইয়ে ‘মেহের নেগার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‌‘মেহের নেগার’। অভিনেত্রী মৌসুমী পরিচালিত এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘মেহের নেগার’। এটি মৌসুমীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী এবং একজন আফগান যুবকের ভূমিকায় ফেরদৌস।

মৌসুমী-ফেরদৌস ছাড়াও একটি ইরিন জামান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, রিনা খান, নাদের চৌধুরী, শহিদুল আমল সাচ্চু, রেহানা জলি প্রমুখ। শনিবার দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ছবিটি।

নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন চ্যানেল আইয়ে এদিন সকাল সাড়ে সাতটায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘গানে গানে সকাল শুরু’। এ পর্বে অংশ নেবেন নজরুল সংগীতের জনপ্রিয় শিল্পীরা। এরপর সকাল ১১টা ৫ মিনিটে দেখানো হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম।

এদিন রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ফেরদৌস আরার পরিবেশনায় একক নজরুল সংগীতের অনুষ্ঠান ‘নীলাম্বরি শাড়ি’। একই অনুষ্ঠানে আবৃত্তি করবেন আফসানা মিমি।

এছাড়া ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব প্রচার হবে এদিন সকাল পৌনে দশটায়। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এ পর্বটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাদের চৌধুরীপ্রবীর মিত্রফেরদৌসমৌসুমীরিনা খানরেহানা জলিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT