চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির জন্য কতটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ?

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:০৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
বাংলাদেশ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোগো, রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির চাওয়া ছিলো কমপক্ষে ৪০টি আসনে লাঙলের প্রার্থীদের ছাড় দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর দফায় দফায় হয়েছে দুই দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের বৈঠক। শেষ পর্যন্ত ২৬টি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে রাজী হয়েছে আওয়ামী লীগ। যেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৩টি আসনে ছাড় দিয়েছিলো ক্ষমতাসীন দল। নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। 

তবে এখন পর্যন্ত সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া ২৬টি আসনে নৌকার কোন প্রার্থী থাকবে না। দলটি ভোট করবে লাঙল প্রতীকে। কিন্তু জাতীয় পার্টির নেতারা চাইছেন ওই সব আসনে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরও তুলে নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সবুজ সংকেত পাওয়া যায়নি। তাই আজ শনিবার আবারও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় পার্টির নেতৃত্ব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বৈঠক প্রসঙ্গে বলেছেন: জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক সফলভাবেই শেষ হয়েছে।শনিবারই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Banglabid

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ জানিয়েছেন: সবার সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত। জাতীয় পার্টি আমাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। তারা বিভিন্ন বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি।

আসন সমঝোতায় খুশি কিনা সে বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন: খুশি কী অখুশি তা কিছুই বলবেন না তিনি। আরও আলোচনা হবে।তবে ২৬ আসনে সমঝোতার বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।

জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার রাতে আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির (নানক), যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। জাপার পক্ষে ছিলেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক।

Reneta

বর্তমান একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে চারজনকে দলটি মনোনয়ন দেয়নি। আসন চারটি হলো লালমনিরহাট-৩, রংপুর-১, পিরোজপুর-৩ ও ময়মনসিংহ-৪।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের ১৯ এমপির আসনের পাশাপাশি নতুন করে আরও সাতটি আসনে জাপার সমর্থনে দলীয় প্রার্থী সরিয়ে নেবে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮ রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৪ দলীয় জোটের রয়েছে ৬টি দল। যার মধ্যে তিনটি দলকে সাতটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ছাড় দেবে ২৬টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় পার্টিদ্বাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমলার ছেলের প্রেমিকা নির্যাতনের অভিযোগ তদন্তে পুলিশ

পরবর্তী

এফডিসিতে সংবর্ধনা পেয়ে যা বললেন ফেরদৌস

পরবর্তী
ফেরদৌসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে সংবর্ধনা পেয়ে যা বললেন ফেরদৌস

শিশু ও বয়স্কদের সমন্বয়ে বই বিতরণ ও আলোচনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের কল্পনার স্মার্ট বাংলাদেশ

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT