চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্ব কেন তারেকের হাতে বলছে আ. লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ড. কামাল হোসেন না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি। অন্য মামলাতেও দণ্ডিত তিনি।

মঙ্গলবার সকালে বনানীতে বিআরটিএ’র নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

সেসময় ওবায়দুল কাদের অভিযোগ করেন: ‘এই ঐক্য এখন কে চালাবে? এর ভেতরে রাজনৈতিক দল শুধু বিএনপি। তার চেয়ারপার্সন জেলে। ভারপ্রাপ্ত যিনি তিনি তারেক রহমান, লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন। দলের ও জোটেরও কলকাঠি নাড়বেন তারেক রহমান।’

এই জোট রাজনৈতিক কোন সফলতা দেখাতে পারবে বলে মনে করছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন: ‘এ ধরনের ঐক্য টিকে থাকার সংকটে পড়বে। খুব তাড়াতাড়ি এতে ভাঙন ধরবে। এটা ভাঙনপ্রবণ একটি জোট।’

‘তেলে এবং পানিতে মেশানোর যে অপচেষ্টা’ তা অচিরেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেন কাদের।

Reneta

ড. কামাল হোসেন ক্ষমতায় যেতে নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতেই জোট করেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন: বর্তমানে তিনি (ড. কামাল হোসেন) একজন জনবিচ্ছিন্ন বর্ষীয়ান রাজনীতিক হিসেবে তার অস্তিত্ব কোন রকমে টিকিয়ে রেখেছেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন: ‘কামাল হোসেন সাহেবের লক্ষ্য সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়। তার লক্ষ্য, ছলে-বলে-কৌশলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতেও তার কোন আপত্তি আছে বলে মনে হয় না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরজাতীয় ঐক্যফ্রন্টতারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT