চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে নজিরবিহীন আবেদন জানাবে বিবিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
বিবিসি

লন্ডনে পার্সিয়ান বিভাগের কর্মীদের ইরানে থাকা পরিবারের প্রতি হুমকি-ধামকি বন্ধে জাতিসংঘের কাছে এক নজিরবিহীন আবেদন জানাতে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির দাবি, ইরান এক ভয়ঙ্কর পদ্ধতি চালু করেছে। হুমকি, আত্মীয়দের গ্রেপ্তার ও ইরানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার ঘটনাও ঘটছে ওই কর্মীদের সঙ্গে।

২০০৯ সালের ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই দেশটির টার্গেটের মুখে পড়ে বিবিসির পার্সিয়ান সার্ভিস। নির্বাচনের পরে লাখ লাখ ইরানি রাস্তায় নেমে আসে ভোট চুরি হওয়ার অভিযোগে। প্রায় মাসব্যাপি চলে বিক্ষোভ।

ওই সময় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিমা সরকারগুলোর দিকে আঙ্গুল তোলে। তেহরান দাবি করে বিদেশি শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করেছে।

জেনেভায় হতে যাওয়া জাতিসংঘ মানবাধিকার সংস্থার সভায় আপিলের বিষয়টি তুলবে বিবিসি।

গত বছরের অক্টোবরে বিবিসির পার্সিয়ান সাংবাদিকরা একটি শোকসভায় অংশ নেয়, যে ব্যক্তিকে তাদের বেশিরভাগ মানুষই চিনতেন না। তারা সেখানে তাদের সেই সহকর্মীকে সমবেদনা জানাতে গেছিলো, যার বাবা ইরানে মৃত্যুবরণ করেছে।

Reneta

এক সপ্তাহ আগে সেই কর্মীকে ফোনে জানানো হয় যে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। সাধারণভাবে সেই সময়েই ওই সাংবাদিকের প্লেনে উঠে যাওয়ার কথা এবং বাবার কাছে চলে যাওয়ার কথা। 

কিন্তু বিবিসির পার্সিয়ান কর্মীরা গ্রেপ্তার হওয়ার ভয়ে আর ইরানে যেতে পারেনি। তাই নিজের অসুস্থ বাবার সঙ্গেও স্কাইপির মাধ্যমে যোগাযোগ করেই সাধ মেটান এই কর্মী। এক সপ্তাহ পর তারা বাবা মারা যান। এমনকি বাবার সৎকারের সময়ও পাশে থাকতে পারেননি তিনি।

বিবিসির পার্সিয়ান কর্মীদের জন্য এসব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে অন্তত ৩০ কর্মী তাদের বাবা-মাকে হারিয়েছেন এবং বিগত এক দশকে যাদের ‘বিদায়’ বলারও সুযোগ পাননি।

বিবিসির আরেক পার্সিয়ান সাংবাদিকের কাছে স্কাইপের মাধ্যমে এই সংস্থায় কাজ না করার কথা বলা হয়। তবেই তার ২৭ বছর বয়সী বোনকে ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়। ওই সংবাদকর্মীর বোনকে তেহরানে তার বাবার বাড়ি থেকে এক রাতের তল্লাশীর সময় তুলে নিয়ে যাওয়া হয়।

আরেক সংবাদ উপস্থাপিকাকে হুমকি দেওয়া হয় এই বলে যে, তার ১০ বছর বয়সী সন্তান কোন স্কুলে পড়ে তারা সেটা জানে।

ইরান তাদের ১৫২ জন সাম্প্রতিক ও সাবেক সাংবাদিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলে। এজন্য তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। এমনকি এসব সাংবাদকর্মীদের সম্পদও বাজেয়াপ্ত করা হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস বিবিসি কর্মী, তাদের পরিবার এবং মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে সব ধরনের লিগ্যাল অ্যাকশন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি পার্সিয়ানের প্রধান রোজিতা লতিফ বলেন, এখন আরো বেশি বেশি মানুষ বিবিসি পার্সিয়ান দেখছেন। কারণ তারা ইরানি সংবাদমাধ্যম থেকে তেমন কোনো নির্ভরযোগ্য ও নিরপেক্ষ খবর ও বিশ্লেষণ পাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবিসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT