চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে ক্রিকেটের ভবিষ্যৎ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জলবায়ু যেভাবে বদলাচ্ছে, তাতে বিপন্নের মুখে পৃথিবী। জরুরি ব্যবস্থা না নিলে এ গ্রহকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। বহুদিন ধরেই গবেষকরা এমন কথা বোঝানোর চেষ্টা করছেন। অন্যসব বিভাগের মতো জলবায়ু পরিবর্তনের ধাক্কা লাগছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে ক্রিকেটে। তাইতো খেলাটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

অজি সাবেক তারকা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত, বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাদা পোশাকের ক্রিকেটের সঙ্গে অবশ্য টি-টুয়েন্টিকেও চ্যালেঞ্জ মনে করছেন তিনি।

বৃষ্টি বিঘ্ন ঘটানোর পরও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সবশেষ অ্যাশেজ সিরিজ ভালোভাবে হলেও টেস্ট ক্রিকেট সামনে সিরিয়াস চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই ধারণা চ্যাপেলের। ইএসপিএন-ক্রিকইফোতে লেখা এক কলামে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন তিনি।

চ্যাপেলের মতে, প্রশাসকরা যারা খেলাধুলা পরিচালনা করছেন, তাদের অবশ্যই জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিকে মনোযোগ দিতে হবে।

অজি গ্রেটের কথায়, ‘খেলাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব একটি বড় উদ্বেগ এবং এর সমাধান বিশ্ব রাজনীতিবিদদের নেয়া পদক্ষেপের উপর নির্ভর করছে।’

সম্প্রতি বৃষ্টিতে ক্রিকেট ম্যাচ ভেসে যাওয়ার সংখ্যা অনেকবেশি বেড়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে যেটা প্রকট আকার ধারণ করেছিল। বিশ্বকাপে প্রায় আধাডজন ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

Reneta

বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়া বা দেরি করে শুরু হওয়ার সঙ্গে রৌদ্র-বৃষ্টির মাঝের আবহাওয়ার কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ছে সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন চ্যাপেল।

‘তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য বিপদ বাড়িয়ে তুলবে। বৃষ্টির ফলে দেরিতে খেলা শুরু হওয়াটা খুবই হতাশার। তবে এটা ভাবুন যে, যদি অতি তাপমাত্রার কারণে খেলোয়াড়দের মাঠের বাইরে থাকতে হয় তাহলে কেমন লাগবে?’

‘তাপমাত্রা বাড়তে থাকলে এটাই বাস্তবতা। খেলোয়াড়দের হিটস্ট্রোক বা আরও দীর্ঘস্থায়ী ত্বকের ক্যান্সার ক্ষতি থেকে রক্ষা করা দরকার। দুনিয়ার এক অস্থির যুগে ক্রিকেট বোর্ডগুলোকে সতর্কতার সাথে এগিয়ে চলতে হবে।’

চ্যাপেল বলছেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যতে টিকে থাকার জন্য ডে-নাইট ম্যাচ আরও বেশি করে খেলতে হবে, ‘টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য ডে-নাইট ম্যাচ গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হলে তাতে অবাক হওয়ার কিছু নেই।’

জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চ্যাপেল। যার ফলে সামনের দিনে আরও বেশি টর্নেডো ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তেমনটা হলে উপকূলীয় ক্রিকেট ভেন্যুগুলো ঝুঁকিতে পড়বে।

উদাহরণ হিসেবে কেপটাউনের মতো উপকূলীয় ভেন্যুর কথা উল্লেখ করেছেন চ্যাপেল, ‘অনিয়মিত বৃষ্টিপাতের ক্ষতিকারক প্রভাব ইতিমধ্যে টেস্ট ম্যাচের একটি অন্যতম শহর কেপটাউনে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে।’

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বনেতাদের সামনে প্রশ্ন তুলেছিলেন ১৬ বছরের কিশোরী গ্রেটা থুনবার্গ। সেটা টুইট করেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। নিজের লেখায় সেটাও তুলে ধরেছেন চ্যাপেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ান চ্যাপেলজলবায়ু পরিবর্তনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT