চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মহার বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে অর্থ ভর্তুকি দেবে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

জন্মহার বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে জাপান।  বৃহত্তর পরিসরে এই পরিকল্পনায় অর্থ ভর্তুকি প্রদান করতে উদ্যোগ নিয়েছে দেশটি।  আগামী বছর থেকে এটি বাস্তবায়ন শুরু হবে।

বিবিসি বলছে, বিবাহে অনাগ্রহী হয়ে উঠা বাসিন্দাদের মাঝে এই প্রযুক্তি তাদের সঙ্গী খুঁজে পেতে সহায়তা ও উৎসাহিত করবে।  দেশটির অধিবাসীদের জুটি বাঁধতে সহায়তার জন্য দেশটির যেসব স্থানীয় সরকার ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে অথবা ব্যবহার শুরু করবে, নতুন বছর থেকে তাদের ভর্তুকি প্রদান করা হবে।

গত বছর দেশটিতে ৮ লাখ ৬৫ হাজারেরও কম শিশু জন্মগ্রহণ করেছে, যা জন্মহারের সর্বনিম্ন রেকর্ড ছুঁয়েছে।

বয়স্ক লোকের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বে সব থেকে এগিয়ে আছে জাপান।  বিশ্বের নিম্ন জন্মহারেরও একটি এটি। জন্মহার বৃদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতি খুঁজছে সে দেশের সরকার। এর আগে সরকারি উদ্যোগে জন্মহার বৃদ্ধিতে মহিলাদের ডিম্বানু হিমঘরে জমিয়ে রাখার ব্যাপারে অর্থসাহায্যের প্রতিশ্রুতি দেয় দেশটি।

বিশ্বের কোনো দেশে জন্মহার বাড়াতে এটাই এধরনের প্রথম উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এসব পদ্ধতির সর্বশেষ উদাহরণ।

জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় সরকাগুলোকে ২ বিলিয়ন ইয়েন (১৬১ কোটি টাকারও বেশি) প্রদান করবে জাপান সরকার। এরই মধ্যে মনুষ্য চালিত ‘ম্যাচমেকিং’ বা ঘটকালি সেবা পরিচালনা করছে দেশটির বিভিন্ন স্থানীয় সরকার। এর মধ্যে বেশ কিছু স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও চালু হয়েছে। আশা করা হচ্ছে প্রযুক্তির এ ব্যবহার দেশটিতে ভালো ফলাফল বয়ে আনবে।

Reneta

জাপানের কৃর্তৃপক্ষ জানায়, আমরা স্থানীয় সরকারগুলোকে ম্যাচমেকিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারের জন্য অর্থ প্রদানে বিশেষ পরিকল্পনা করছি। আশা করছি জন্মহার বৃদ্ধিতে এটি কাজে লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাজন্মহারজাপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলবাড়িয়ায় ৯শ’ অবৈধ দোকান উচ্ছেদ, ধাওয়া-পাল্টা ধাওয়া

পরবর্তী

ফুটবলার থেকে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন

পরবর্তী

ফুটবলার থেকে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন

দুই সেঞ্চুরির ম্যাচে ‘১০৯’কে হারাল ‘অপরাজিত ১০০’

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT