ফুলবাড়িয়ায় ৯শ’ অবৈধ দোকান উচ্ছেদ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর ফুলবাড়িয়া এলাকার ৯শ’ অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মঙ্গলবার দুপুরে অভিযান চালানোর সময় দোকান মালিক সমিতির বাধার মুখে পড়েন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট। সে সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আজই তারা ৯শ’ অবৈধ দোকান উচ্ছেদ করবেন। তবে দোকান মালিকদের দাবি, তাদের দোকান অবৈধ না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





