চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৪৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

পুতুলের প্রতি বাঙালির আকর্ষণ আদিকাল থেকেই। সেই আকর্ষণকে কাজে লাগিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক দল শিক্ষার্থী।

পুতুলনাট্য উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতাবোধ তৈরির লক্ষে কয়েকজন তরুণ শিক্ষার্থী গড়ে তুলেছে ‘পাপেট থিয়েটার’। এ বছরের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ যাত্রা শুরু করে।

সংগঠনটির মূল উদ্যোক্তা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক। তিন বছর যাবৎ আশিক ‘বাংলাদেশ পাপেট থিয়েটার গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ এর সদস্য হিসেবে কাজ করছেন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রায় ১০-১২ জন শিক্ষার্থী। দিন দিন সদস্য সংখ্যা আরও বাড়ছে। প্রতিষ্ঠার সময় খুব বেশি না হলেও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে পিছিয়ে নেই এই কাকতাড়ুয়া’র দল।

ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ এর আয়োজনে সামাজিক সচেতনতার বিভিন্ন কর্মসূচি হিসেবে জাকসু’র আনন্দশালায় আজও অনুষ্ঠিত হয়েছে পাপেট শো।

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘চাইল্ড এবিউজ’ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই পাপেট শো অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল সংলগ্ন ‘অবকাশ শিশু একাডেমি’তে প্রতিবন্ধী শিশুদের মাঝে আনন্দের মাধ্যমে শিক্ষা বিস্তারের লক্ষ্যে আরেকটি পাপেট শো অনুষ্ঠিত হয়েছে।

‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা আশিক বলেন, শিশুদের মাঝে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা বিস্তার ও সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। প্রায় সময় আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শিশুদের সাথে পাপেট শো’র মাধ্যমে আনন্দ ভাগাভাগি করি।

Reneta

এছাড়াও এবছরের আগস্ট মাসে রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সচেতন করতে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যতিক্রমী পাপেট শো’র আয়োজন করেছিলো ‘পাপেট শো থিয়েটার’।

এসম্পর্কে আশিক বলেন, আমরা সামনে পাপেট শোর মাধ্যমে আরো নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। পুতুলের যে একটি শক্তি আছে সেটিকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। পুতুলের প্রতি আকর্ষণবোধকে কাজে লাগিয়ে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে চাই। এর ফলে জনসাধারণ যদি একটু সচেতন হয় সেটাই আমাদের স্বার্থকতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাপেট শোপুতুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT