চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের নিরাপত্তা বিঘ্নের অপচেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
অপরাধ
A A
ডিএমপি

পুলিশের কোন সদস্য জনমনে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।ডিএমপি কমিশনার বলেন, কোনভাবেই জনগণের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস বা অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আমাদের পুলিশ ও অন্যান্য বাহিনীর আছে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটা পুলিশি নিরাপত্তা চৌকিতে তল্লাশির নামে গভীর রাতে এক নারী যাত্রীকে হয়রানির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিওটি যিনি আপলোড করেছে তিনি পুলিশেরই একজন সদস্য, তার ধারণা ছিল এই ভিডিওটি আপলোড করলে হয়তো তার সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদারসুলভ ব্যবহার করেছেন সেটা বোঝার ক্ষমতা তার নেই।

এ ঘটনা আমাদের নজরদারিতে আসার পর মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের তদারকিতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তাদের ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে এবং দায় ও দায়িত্ব নির্ধারণ করে। যারা এ ধরণের অপেশাদারসুলভ ব্যবহার করেছে, যারা ওই নারীর সঙ্গে বিরূপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু এই ঘটনাই নয় ভবিষ্যতে যদি কোন পুলিশের সদস্য পেশাদার আচরণের বাইরে খারাপ আচরণ বা নেতিবাচক আচরণ করে জনমনে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গ্রহণযোগ্যতা কমায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট থাকবে।

পুলিশের আচরণ কেমন হবে জানতে চাইলে কমিশনার বলেন, পুলিশের আচরণের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। পুলিশ সদস্যদের ব্যাপারে আগে যেভাবে ব্যাপকহারে অভিযোগ আসত, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই সেই পাঁচভাগ অভিযোগও এখন আসে না।

Reneta

‘আমরা পুলিশ সদস্যদের শুধু ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেই না, অপেশাদারসুলভ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি’- যোগ করেন ডিএমপি কমিশনার।

নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বিঘ্ন ঘটবে কিনা জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, আপনারা জানেন, আমরা যতোটুকু বলি তা বাস্তবায়ন করি। নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা বিঘ্নে কোন উদ্বেগ উৎকণ্ঠা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোন কারণ নেই।

নগরীর পুলিশ কমিশনার হিসেবে বিনীতভাবে জানাতে চাই কেউ যদি জনগণের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের কোন অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আইনের আওতায় নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিএমপিডিএমপি কমিশনারপুলিশভাবমূর্তিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কী পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT