নারী-শিশুদের সমানাধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি দেশ সমৃদ্ধশালী হতে পারে। নাইরোবিতে সফরের সমাপনী ভাষণে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সন্ত্রাসবাদ, দুর্নীতি আর আন্তগোষ্ঠী দ্বন্দ্ব কেনিয়ার উন্নতির সবচেয়ে বড় বাধা। এর আগে বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনে ডিজিটাল বাংলাদেশের উদাহরণ টেনে বাংলাদেশের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে কেনিয়াকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আর্থিক সহায়তার পাশাপাশি সেনা প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়া জ্বালানি, অবকাঠামো এবং কৃষি খাতে সহায়তা বিষয়ে কয়েকটি চুক্তি সই করেন দু’দেশের প্রেসিডেন্ট। ইথিওপিয়ার উদ্দেশ্যে কেনিয়া ছাড়ার আগে মানবাধিকারসহ পারস্পরিক মূল্যবোধের উপর জোর দিয়ে সমাপনী বক্তৃতা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।






