চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:৫২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং ছাত্রছাত্রীদের গবেষণায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন জ্ঞানের পথে ধাবিত ও শাণিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেএনইউআরএস)।

রোববার ‘সেমিনার অন রিসার্চ মেথডোলজি’ শীর্ষক সেমিনারের মাধ্যমে যাত্রা শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অধ্যাপক মীজানুর রহমান তার বক্তৃতায় বলেন, মানবসভ্যতার অগ্রগতির পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে গবেষকদের। গবেষণা মানে হলো সত্যানুসন্ধ্যান। গবেষণার মাধ্যমে সত্যকে উদঘাটন করতে হবে। তরুণদের এই সত্যানুসন্ধ্যানের প্রচেষ্টার জন্য গবেষণা সংসদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি সম্মিলিত প্রয়াসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক দিয়ে পিছিয়ে থাকলেও গবেষণা ও নতুন নতুন জ্ঞান সৃজনে এবং বিতরণে একদিন নেতৃত্ব দিতে দেবে।

Reneta

শিক্ষার্থীদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং গবেষণার নতুন দ্বার উন্মোচনে এ ধরনের সংগঠনের সাথে যুক্ত হওয়ার তাগিদ দেন উপাচার্য।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হমায়ূন কবীর চৌধুরী, প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির মডারেটর হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষক রিতু কুণ্ডের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সালমান সোহেল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT