চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট বাউন্ডারিতে ছোট রান

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:০৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রশিক্ষণরত, একজনের হাত উঁচু করে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফী টসটা যত উঁচুতে ছুঁড়লেন, দলের সংগ্রহটা তত উঁচুতে গেল না

মিরপুর থেকে: চার-ছক্কার খেলা। সেটাতে আরও গতি আনতে বাউন্ডারির ঘের কমিয়ে আনা হয়েছে। কিন্তু মাঠের খেলায় ফলটা মিলল না। রংপুরের ইনিংস শেষ হয়েছে ছোট বাউন্ডারির সঙ্গে পাল্লা দিয়ে এগোনো ছোট সংগ্রহ নিয়েই। রাজশাহীর লক্ষ্যটা ১৩৫ রানের।

ছোট সংগ্রহের জন্য অবশ্য ব্যাটসম্যানদের একক দোষ দেয়া যাচ্ছে না। মিরপুরের হোম অব ক্রিকেটের যে উইকেটে ব্যাট করল রংপুর রাইডার্স, সেটির আচরণ শুরু থেকেই স্লো, সঙ্গে নিচু বাউন্সে ঠাসা, ব্যাটসম্যানদের বেগ পেতে হল বেশ! তারপরও সংগ্রহটা ভদ্রস্থ জায়গায় গেল রবি বোপারার ফিফটির কল্যাণে।

শনিবার রংপুর যখন ৭ উইকেটে ১৩৪ রানে থামল, বোপারাকে তখনও থামাতে পারেনি রাজশাহী কিংসের বোলাররা! ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ইংলিশ অলরাউন্ডার। ৩ চার ও ২ ছয়ে ৫১ বলের ইনিংস সাজিয়ে।

বাকিদের মধ্যে বলার মত সংগ্রহ কেবল শাহরিয়ার নাফিসের, সেটিও আবার চাদিহার উল্টো গতিতে তোলা ৩১ বলে ২৩। শেষদিকে জিয়াউর রহমান এক ছয়ে ১১ বলে অপরাজিত থাকেন।

শুরুতে জোনাথন চার্লস ২, অ্যাডাম লিথ ২, মোহাম্মদ মিঠুন ১৮, থিসারা পেরেরা ৪ রানে ফিরেছেন।

কিংসদের ইনিংসে ফরহাদ রেজা ২ উইকেট নিয়ে সেরা। মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে ১৯ রানে এক উইকেট পুরেছেন ঝুলিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭বোপারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর হুমায়ূন মেলা

পরবর্তী

আমরা ডাস্টবিনের উপচে পড়া আবর্জনার মতো

পরবর্তী
নির্বাচনী সংবাদ বিশ্লেষণে দুইজন বিশ্লেষক ও সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা ডাস্টবিনের উপচে পড়া আবর্জনার মতো

সমাবেশে উস্কানিমূলক আচরণের জন্য ব্যবস্থা নেওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশে উস্কানিমূলক আচরণ করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT