চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের পদবঞ্চিতদের উপরে হামলার ঘটনায় তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের উপরে হামলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাতে মধুর ক্যান্টিন এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ কমিটি গঠন করা হয়। 

সোমবার (১৩ মে) ছাত্রলীগ সভপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন, ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাৎ ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পল্লব কুমার বর্মন।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ১৩ মে ইফতারের পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা সংঘঠিত হয়েছ, আমরা ছাত্রলীগ পরিবার তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরেজমিনে অনুসন্ধান করে তথ্য উপাত্তসহ প্রতিবেদন দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া (পদবঞ্চিত) নেতাদের উপর হামলার ঘটনা ঘটে।

Reneta

এই হামলা থেকে বাদ যায়নি নারী নেত্রীরাও। কয়েকজন নেত্রীকে চেয়ার দিয়ে পেটানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা বিশ্বববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের চালানো ওই হামলায় মারাত্মক আহত হন ছাত্রলীগ নেত্রী বি এম লিপি আক্তার, শ্রাবণী দিশা, শ্রাবণী শায়লা এবং তিলোত্তমা শিকদার। তাদের মধ্যে শ্রাবণী দিশার ভ্রু’র নিচে অন্তত ১৮টি সেলাই দিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগতদন্ত কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিকে ২ শ্রমিক নিহত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

জুন ২১, ২০২৬

মেসি আমাদের অপ্রত্যাশিতকে চাইতে শিখিয়েছেন: আইমার

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT