চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য নাইকো দায়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৩, মে ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
ছাতক

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য নাইকো দায়ী। আন্তর্জাতিক সালিশি আদালত ইকসিড নাইকোকে দায়ী করে এই রায় দিয়েছেন।

ছাতক গ্যাসক্ষেত্র যত ক্ষতি হয়েছে তার পুরোটা দিতে হবে নাইকোকে। শুধু গ্যাসের ক্ষতি নয়, এর জন্য পরিবেশ এবং মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয়েছে তারও ক্ষতিপূরণ দিতে হবে তাদের।

২০০৫ সালে দুই দফায় বিস্ফোরণ হয় ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে। ইকসিড রায়ে বলেছেন: আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ না করায় বিস্ফোরণ হয়েছে। গ্যাসক্ষেত্র উন্নয়নের জন্য আন্তর্জাতিক মান ঠিক রাখা হয়নি বলেই বিস্ফোরণ হয়েছে। তাই নাইকো এই বিস্ফোরণের জন্য দায়ী।

এই রায়ের ফলে এখন থেকে ছাতক গ্যাসক্ষেত্রের পূর্ণ মালিকানা বাংলাদেশ সরকার পেল।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন: টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে ক্ষতিপূরণ আদায়ের জন্য আবেদন করা হবে। পরে গ্যাসক্ষেত্র উন্নয়নের নতুন করে পরিকল্পনা করা হবে। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন।

তিনি বলেন: বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো এটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে।

Reneta

নাইকো এখন আন্তর্জাতিকভাবে দেউলিয়া কোম্পানি। তাই তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব বলেন: মামলায় আমরা জিতেছি এটাই বড় পাওয়া। এছাড়া নাইকো যে টাকা বাংলাদেশ সরকারের কাছে পেত গ্যাসের বিল হিসেবে তা আর দেয়া লাগবে না। ৯ নম্বর গ্যাসক্ষেত্রটি আমরা নিয়ে নেব। এটা বড় অর্জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসক্ষেত্রনাইকোবিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT