চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জ নেই, ভালো কাজগুলো এগিয়ে নিতে চাই: ঢাবির নতুন ভিসি

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:৪৭ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তার সামনে নতুন চ্যালেঞ্জ নেই, তিনি শুধু ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চান। উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

অাখতারুজ্জামান বলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যার পরিচালনার বিধিবিধান এতই সুগঠিত যে নতুন করে কোন সমস্যায় পড়তে হবে না। সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চাই।

তবে সবার আগে দায়িত্ব গ্রহণকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘চাইবো যত দ্রুত সম্ভব দায়িত্ব নিতে। যাতে মহামান্য রাষ্ট্রপতির আদেশের কোন ধরনের ব্যত্যয় না ঘটে।’

দায়িত্ব গ্রহণ নিয়ে ধোঁয়াশা
নতুন ভিসি হিসেবে কবে দায়িত্ব গ্রহণ করছেন সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। তবে আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও ক্যাম্পাসে এসে তিনি পুরোটা সময় ভিসি অফিসেই কাটিয়েছেন। রুদ্ধদার বৈঠক করেছেন সহকর্মীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ভিসি অফিসের কর্মকর্তারাও।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: আখতারুজ্জামান স্যার আমাকে ফোন করে আসতে বলায় আমি আসি। অন্যান্য কর্মকর্তারাও আসেন।

আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত
গ্রামের বাড়ি বরগুনা থেকে ফিরে বিকেলে ক্যাম্পাসে পৌঁছেই আখতারুজ্জামান চলে যান ভিসি অফিসে। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি ভিসি বাঙলোতে বর্তমান ভিসি আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা দায়িত্ব হস্তান্তরের বিষয়ে কথা বলেন।

Reneta

সূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে অধ্যাপক আরেফিন সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দশ তারিখে ক্যাম্পাস খুলবে। সেদিন হতে পারে।

রুদ্ধদ্বার বৈঠক
ভিসি বাঙলো থেকে বের হয়ে আখতারুজ্জামান আবারও চলে আসেন ভিসি অফিসে। এখানে তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক মো. সামাদ, অধ্যাপক অহিদুজ্জামানসহ আরও অনেকে।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক চেয়েছিলেন কোন আনুষ্ঠানিকতা ছাড়া মঙ্গলবারই আখতারুজ্জামান দায়িত্ব গ্রহণ করুক। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি আখতারুজ্জামান। দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি নিয়োগের কাগজটি ভালোভাবে আগে পড়ার চেষ্টা করছি। যদি কোন নিয়ম নীতি থাকে তবে তা অনুসরণ করেই যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝে নিতে চাই।

আরেফিন সিদ্দিকের ব্যক্তিগত জিনিসপত্র ওলটপালট

ভিসি অফিস থেকে আরেফিন সিদ্দিকের ছবিসহ বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র ওলটপালট করার অভিযোগ করেছেন তার ঘনিষ্টজনেরা। ভিসি চেয়ারের পেছনে তার বেশকিছু ব্যক্তিগত ছবি ছিল। এগুলো কে বা কারা উল্টে রাখে এবং সরিয়ে ফেলে। এছাড়া বেশকিছু কাগজ ও বইপত্রও ওলটপালট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভিসি অফিসের কর্মকর্তা লিটন চ্যানেল আই অনলাইনকে বলেন: টেবিলে বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা পুনর্বিন্যাস করা হয়েছে।তবে ছবিগুলো কে বা কারা সরিয়েছে বা ফ্রেম উল্টে রেখেছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT