চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে আবেদন করেছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ ও ২০২৯ সালে আট দল নিয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। যার প্রথম আসরটির একক আয়োজক হতে বিড করেছে বাংলাদেশ।

মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আয়োজনের সব দায়িত্ব নেবে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেয়েছে বিসিবি। প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হচ্ছে আইসিসিতে।

‘আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এককভাবে আবেদন করেছি। কারণ এই ইভেন্ট করার জন্য যে কয়টা স্টেডিয়াম দরকার, সেটা আমাদের আছে। আর টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে আবেদন করেছি। ওই বিশ্বকাপের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার সেটা আমাদের নেই, দুটো দেশ মিলে করা যায়। আর ওয়ানডে বিশ্বকাপের জন্য আমরা তিনটা দেশ- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলে আবেদন করেছি।’

‘এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমতি বা গ্যারান্টির দরকার ছিল। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই সংক্রান্ত অনুমতি নেয়ার যে পত্র দরকার হয় সেটার প্রথম পত্রটাই পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, ওনার নিজের সই করা যে, এখানে যদি কোনো টুর্নামেন্ট হয় তো সমস্ত দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ সরকার। এখানে অনেক দেশের কিন্তু এ ব্যাপারে সমস্যা হচ্ছে।’

ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। পরে ২০১৪ সালে এককভাবে বাংলাদেশ আয়োজন করে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মিনি বিশ্বকাপ বা নকআউট বিশ্বকাপ আয়োজন করেছিল বিসিবি। সেই আসরের পরিবর্তিত রূপ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা হলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন আয়ালা

জুলাই ২২, ২০২৬

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT