চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় স্পেশাল ‘সেহরি নাইট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
লাইফস্টাইল
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

পবিত্র রমজানের রজনী অন্যান্য সাধারণ রাতের চেয়ে আলাদা। বিশেষ করে রমজানের প্রধান অনুসঙ্গ ইফতার ও সেহরি। একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে ইফতার ও সেহরির ব্যাপারটি এখন মোটামুটি রীতিসিদ্ধ। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই নিবেদিত প্রাণ গুঁড়া মশলা সেহরি নাইট পাওয়ার্ড বাই ইগলু আইসক্রিম।

বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় জমায়েত হবেন বিশেষ অতিথিরা। রাতভর জলসা,হামদ, নাত পরিবেশনার পাশাপাশি স্পেশাল সেহরি নাইট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে আছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর তত্ত্বাবধানে বেশকিছু পদের খাবার সেহরির আয়োজনে থাকবে বলে জানান আয়োজকরা।

‘চ্যানেল আই নিবেদিত প্রাণ গুঁড়া মশলা সেহরি নাইট পাওয়ার্ড বাই ইগলু আইসক্রিম’-এর পরিকল্পনার কথা জানিয়ে প্রাণ আরএফএল গ্রুপের মিডিয়া হেড সুজন মাহমুদ জানান: প্রাণ আরএফএল গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। চ্যানেল আই দেশের সবচেয়ে জনপ্রিয় একটি চ্যানেল। দীর্ঘদিন ধরে চ্যানেল আইয়ের সঙ্গে আমরা কাজ করে আসছি। ভালো ভালো কাজের স্পন্সরশিপের সাথে আমরা আছি। বিশেষ করে কেকা ফেরদৌসী আপার প্রাণ গুঁড়া মশলা মনোহর ইফতার অনুষ্ঠানটির মাথে আমরা শুরু থেকেই স্পন্সর করছি। এই অনুষ্ঠানটি করতে করতেই একদিন নগর সংস্কৃতির ধারনা থেকে পরিকল্পনা মাথায় এলো ‘সেহরি নাইট’-এর, বলতে গেলে আইডিয়াটি প্রথম আসে তাহমিনা শারমিন রুমকীর মাথা থেকে। প্রায় তিন চার বছর আগে প্রথম আমরা চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় ‘সেহরি নাইট’ অনুষ্ঠানটি প্রথম আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এবারও এমন আয়োজনের সাথে আছি আমরা।

চ্যানেল আই ও প্রাণ আরএফএল-এর যৌথ উদ্যোগে ‘সেহরি নাইট’ অনুষ্ঠানটিতে ভিন্নতা নিয়ে আসায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন: কেকা আপার সাথে ‘সেহরি নাইট’ অনুষ্ঠানটি নিয়ে কথা বলার পর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করি। এরপর আমীরুল ভাই ‘সেহরি নাইট’ অনুষ্ঠানে জলসা, হামদ-নাত্ পরিবেশনার আইডিয়া যোগ করে এটাকে রীতিমত বড়ো ধরনের একটা ইভেন্টের দিকে নিয়ে গিয়েছেন। কিন্তু এটা কোনো কমার্শিয়াল ইভেন্ট নয়। জাস্ট একটা স্পেশাল জমায়েতের মতো হয়। এটার সাথে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানাই।

এদিকে চ্যানেল আই নিবেদিত প্রাণ গুঁড়া মশলা সেহরি নাইট অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছে ইগলু আইসক্রিম। ‘সেহরি নাইট’-এর সাথে জড়িত হওয়ার বিষয়টি জানিয়ে ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম কামরুল হাসান বলেন, এমন আয়োজনের সাথে যুক্ত হওয়ার প্রধান কারণ এটি দেশের প্রধান চ্যানেল আইয়ের একটি ইভেন্ট। তারপর এখানে আছেন বাংলাদেশের নাম্বার ওয়ান শেফ কেকা ফেরদৌসী। তো এরকম মানুষগুলো যখন একটা স্পেশাল ইনিশিয়িটিভ নিচ্ছেন, তখন আমি মনে করেছি এটার সঙ্গে থাকতে পারাটা গৌরবের। তাই ‘সেহরি নাইট’-এর সঙ্গে থাকছে ইগলু আইসক্রিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইসেহরি নাইট
শেয়ারTweetPin1

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT