চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই সংবাদে সেরাদের সেরা হলেন যারা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৬:৫২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চ্যানেল আই সংবাদের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় ‘সেরাদের সেরা’ শীর্ষক আয়োজনে চ্যানেল আই সংবাদের ৮ জন কর্মীকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন: পুরস্কারের জন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। ভালো কাজ করলে পুরস্কার নিজ থেকেই তোমাকে খুঁজে নেবে। প্রত্যেকটা কাজেই স্বীকৃতির দরকার আছে, সেই স্বীকৃতি দেয়ার জন্যই এ ব্যবস্থা। সংবাদ বিভাগের কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।

তিনি বলেন: চ্যানেল আই মানুষের আস্থার জায়গা। সব কিছুর পরও মানুষ আমাদের কাছে আসে- ‘চ্যানেল আই কী বলে দেখি তো?’ এই আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি, তোমরা তৈরি করতে পেরেছো।

কাজ করলে তার স্বীকৃতি মেলে মন্তব্য করে তিনি আরও বলেন: আমরা ভালো কাজকে স্বাগত জানাতে জানি না। আমাদের এ আয়োজনটা ভালো কাজতে স্বাগত জানাতে। প্রত্যেকটা কাজেই স্বীকৃতির দরকার আছে, সেই স্বীকৃতিটা পাবার জন্যই এ ব্যবস্থা।

এসময় চ্যানেল আই সংবাদে কর্মরত সবার উদ্দেশে চিফ নিউজ এডিটর ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন: এটা গত এক বছরের মূল্যায়ন এমনটা না। একটু নিকট অতীত ধরেই আমরা মূল্যায়ন করেছি। অবশ্য এরপর থেকে প্রতিবছর সাপ্তাহিক রেটিংয়ের ভিত্তিতেই আমরা মূল্যায়ন করবো। পুরস্কার প্রাপ্তি আপনাদের কাজে আরও উৎসাহিত করবে বলে আমরা আশা করি। সেটা যদি হয় তাহলে পুরস্কারের এ ব্যবস্থাটা স্বার্থক হবে।

Reneta

সংবাদ পরিবেশনে বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন: সংবাদের জন্য এ সময়টি অনেক চ্যলেঞ্জিং। প্রথাগত সংবাদ পরিবেশন করে আমরা টিকে থাকতে পারবো না। দর্শক যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের সংবাদের ইমপ্যাক্ট যদি আমরা দেখতে চাই তাহলে আমরাদের চিন্তার জায়গাতে কিছু পরিবর্তন আনতে হবে। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা কন্টেন্টে ভিন্নতা না আনতে পারি তাহলে টিকে থাকা চ্যালেঞ্জিং হবে। যেহেতু চ্যানেল আই সেরা, আমরা অবশ্যই সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবো।

এসময় আরও কথা বলেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি। বলেন: এখানে অবশ্যই স্বীকৃতির বিষয় রয়েছে। তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই, একজন সংবাদকর্মী-গণমাধ্যম কর্মীর প্রকৃত স্বীকৃতি আসে তার নিজের ভেতর থেকে; পেশাগত সততার জায়গা থেকে যে, আমি আমার কাজটা কতোটুকু সততা-নিষ্ঠার মধ্যদিয়ে করতে পারছি; সেটাই একজন সংবাদকর্মীর সব থেকে বড় স্বীকৃতি। কে আমার কাজ দেখলো কি দেখলো না, সেটা না ভেবে নিজের কাজ আত্মতৃপ্তির সঙ্গে করতে পারাই একজন গণমাধ্যমকর্মীর প্রাপ্তির জায়গা। আমি মনে করি নিজস্ব আত্মতৃপ্তির জায়গা থেকে পেশাদারিত্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করে গেলে অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন হবে না।

চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ বলেন: আমরা যারা এখানে কাজ করছি তারা প্রত্যেকে এই চ্যানেলটাকে, অনলাইনটাকে ভালোবাসি। আমরা আমাদের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের নেতৃত্বে আরও অনেকদূর যেতে চাই।

চ্যানেল আই সংবাদের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীনের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সল।

চ্যানেল আই সংবাদে সেরাদের সেরা নির্বাচিত ৮ জন হলেন: সঞ্জয় চাকী (যৌথভাবে সেরা প্রতিবেদক), মাজহারুল হক মান্না (যৌথভাবে সেরা প্রতিবেদক), আফরোজা হাসি (সেরা উদীয়মান প্রতিবেদক), মুহাম্মদ মেহেদী হাসান (সেরা কর্মী, অনলাইন), নাফিস ইফতেখার (সেরা নিউজরুম এডিটর), রাসেল জমাদ্দার (সেরা ক্যামেরা পার্সন), জিয়াউল হক খোকন (সেরা ভিডিও এডিটর), মেরিনা লাভলি (ঢাকার বাইরে সেরা প্রতিবেদক)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT