চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌরাসিয়ার বাঁশিতে বিলীন উৎসব, ফের এক বছরের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বয়সী শিল্পী চৌরাসিয়ার বাঁশি বাজাচ্ছেন, উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিন আর পঞ্চম দিনের উপস্থিতিতে স্পষ্টত ভিন্নতা। চতুর্থ দিন ছাউনি বাদে মাঠের অংশতে বেশ ফাঁকা ছিল। লোকজন নড়াচড়ার উপায় ছিল। শেষ দিনে তা নেই। তার মানে উপস্থিতি অনেক। কিসের টানে শেষের দিনে এত দর্শক! তাদের বেশির ভাগের কথা, বাঁশির টানে তারা এসেছে। চৌরাসিয়ার বাঁশি। দেখতে নয় শুনতে। কত উপস্থিতি হবে? ৩০ হাজার এর কম তো নয়ই।

একে একে ফুরিয়ে এসেছে ওড়িশি নাচ থেকে বিচিত্র খেয়াল, সেতার হয়ে মোহনবীণা। শনিবার সন্ধ্যায় বিদুষী সুজাতা মহাপাত্রের ওড়িশি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এ দিনের আয়োজন। এরপর খেয়াল পরিবেশন করেন ব্রজেশ্বর চ্যাটার্জী। সেতারের সুরে শ্রোতাদের মোহিত করেন পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস এবং পণ্ডিত কৈবল্যকুমার।  সেতারের আগে নিজের সৃষ্ট মোহন বীণা বাজান পণ্ডিত বিশ্বমোহন ভট্ট।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ছাড়া বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসব যেন ভাবাই যায় না। গত কয়েক বছরের আয়োজনের মূল আকর্ষণ ছিলেন তিনি। এবারেও তাই।  রোববার দিবাগত রাত ৪টায় মঞ্চে ওঠেন চৌরাসিয়া। উঠেই কথায় মাতিয়ে দেন। বলেন, পুরো বছর অপেক্ষায় থাকি এর জন্য। পুরো বছর। বিশ্বের কোথাও এমনটি আর নেই।’

বেঁজে ওঠে চৌরাসিয়ার  বাঁশি। এক একটি ফুঁয়ে বেজে ওঠে হৃদয়। ফুঁটে ওঠে সময়। ছুঁয়ে যায় স্মৃতি। দেড় ঘন্টার অনুপম বাদনে বিলীন হয় উৎসব। কিন্তু রেশ থেকে যায় অনন্ত অপেক্ষার অনুসঙ্গ হয়ে।  সঙ্গে সঙ্গত করে চলেন বাঁশিতেই বিবেক সোনার ও ইউকা নাগাহ, তবলায় পণ্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়, ভবানী শঙ্কর এবং তানপুরায় মুশফিকুল ইসলাম। শিল্পীরা চৌরাসিয়ার বাঁশির উৎসবের পরিবেশে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিপ্রসাদ চৌরাসিয়া তালিম নিয়েছেন মাইহার ঘরানার গুরু অন্নপূর্ণা দেবীর কাছে। তার অর্জন ও সম্মাননার তালিকা বেশ দীর্ঘ। ভারত সরকার তাকে পদ্মবিভূষণ, সংগীত নাটক একাডেমি পুরস্কার ও ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। ডাচ রাজপরিবারের পক্ষ থেকে ‘অফিসার ইন দ্য অর্ডার অফ ওরাঞ্জ ন্যাসো’ খেতাব এবং ফরাসি সরকারের পক্ষ থেকে নাইট উপাধি লাভ করেছেন তিনি।

ছবি : তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঁশি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT