চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেহারা স্ক্যান করে টয়লেট থেকে টিস্যু, এটিএম বুথে কার্ড ছাড়াই অর্থ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১০:০৩ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
টয়লেট থেকে টিস্যু সংগ্রহ করছে একজন ব্যক্তি, অন্যজন ATM থেকে টাকা তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের শ্যাংডং প্রদেশের জিনান শহরে স্থাপন করা হয়েছে বিশেষ এটিএম বুথ। যেখান থেকে দ্রুত গ্রাহকের ফেশিয়াল রিকগনিশন স্ক্যানের মাধ্যমে অর্থ উত্তোলন করা যাচ্ছে কোনো ধরণের এটিএম কার্ড ছাড়াই। এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না তাদের ৩টি বিশেষ বুথে এ সুবিধা দিচ্ছে।

গ্রাহক অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে এই সুবিধা পাবে, এটিএম কার্ড বহন ও পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তা জু ইয়ানরু।

এগ্রিকালচারাল ব্যাংক অব চায়নার পাশাপাশি চায়না মার্চেন্ট ব্যাংক ও কনস্ট্রাকশন ব্যাংক অব চায়নাও প্রযুক্তির প্রয়োগে এই সুবিধা দিতে শুরু করেছে। কার্ড চুরি, হ্যাক ও ক্লোনের ঝামেলা এড়াতে এই ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে বলে জানিয়েছে ওইসব ব্যাংকের কর্মকর্তারা।

২০১৫ সালে প্রথম সেনজেন শহরে এই সেবা চালু করেছিল চায়না মার্চেন্ট ব্যাংক। পরে তারা চীনের ১০৬টি শহরে ১০০০ বুথ স্থাপন করেছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না তার গ্রাহকদের এই প্রযুক্তি ব্যবহার করে দিনে সর্ব্বোচ ৪৫৭ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ তুলতে দিচ্ছে।

কিছু অসুবিধাও দেখা গেছে গ্রাহকদের মধ্যে এই প্রযুক্তির বুথগুলোতে। বয়স্ক লোকদের চেহারা স্ক্যানে কিছুটা ঝামেলা হয়, এছাড়া বহুদিনের অভ্যাস কার্ড ব্যবহার অনেকে ছাড়তে সাহস পাচ্ছেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এইসব সমস্যা ও মানসিকতা পরিবর্তন হবে বলে জানিয়েছে স্মার্ট সিটি রিসার্চ সেন্টারের কর্মকর্তা ইয়ান গ্যান।

Reneta

কিছুদিনের মধ্যে ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে ব্যাংকিং অনেকটা মোবাইল ব্যাংকিংয়ের মতো জনপ্রিয় হবে বলে আশাকরছেন ইয়ান।

পুরো চীনেই নানা কাজে ব্যবহার হচ্ছে ফেশিয়াল রিকগনিশন। বেইজিংয়ের ‘টেম্পল অব হ্যাভেন’ তাদের টয়লেটের টিস্যু চুরি রোধে এ প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি জিনান শহরের বিভিন্ন সুপার মল, ট্রাফিক সেবায় ও ইভটিজারদের ধরতেও ব্যবহার হচ্ছে। এছাড়া কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরাসহ নানা কাজে এই প্রযুক্তি ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT