চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চেষ্টা করবো একটি ভালো টেস্ট উপহার দিতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগা টেস্ট বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্নের নাম। বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী, সহজ ক্যাচ হাতছাড়া, বোলিংয়ে নির্বিষভাব- হতাশা ছড়াতে যা যা লাগে উপস্থিত ছিল সব বিভাগেই। বিব্রতকর পারফরম্যান্সের পর ক্রিকেটাররাও যারপরনাই হতাশ। হতাশার সেই মেঘ সরিয়ে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগার ওপেনার তামিম ইকবালের কণ্ঠে।

‘আশা করি, জ্যামাইকায় আমরা যেকেউই সুযোগ পাই না কেনো, সেটি কাজে লাগিয়ে বড় স্কোর গড়তে পারি। আমরা চেষ্টা করব একটি ভালো টেস্ট আপনাদের উপহার দিতে।’

স্বাগতিক উইন্ডিজের কাছে প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ দল। পাঁচ দিনের ম্যাচ শেষ হয়ে যায় তৃতীয় দিনের প্রথম সেশনেই। প্রথম ইনিংসে বাংলাদেশ গুঁটিয়ে যায় নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে। নিজেদের ইতিহাসে প্রথমবার দুই ইনিংস মিলিয়ে করতে পারেনি দুইশ রানও। এমন পারফরম্যান্সের ব্যাখ্যা নেই তামিমের কাছে। তবে বাংলাদেশ দল যে এতটা বাজে খেলার মতো নয় সেটি ঠিকই বললেন।

‘আমাদের শেষ টেস্ট ম্যাচটি আপনাদের জন্য যেমন শক ছিল, আমাদের জন্যও শকিং ছিল। আমরা এর চেয়ে অনেক ভালো দল। যে ধরণের পারফরম্যান্স করেছি, তা অবশ্যই গ্রহণযোগ্য নয়। এখন দলের ভেতর যে আবহটা আছে, আমরা কোনো ভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা আশা করছি যে পরের টেস্ট ম্যাচে ভালো কিছু করার। ভালো কিছুর চেষ্টা করব।’

দ্বিতীয় ইনিংসে সোহানের ব্যাটে ৬৪ রান এসেছে। তা না হলে আবারও একশর আগেই গুটিয়ে যেত বাংলাদেশ। সেই লজ্জা থেকে বাঁচিয়েছেন অসাধারণ ব্যাটিং করে। লোয়ারঅর্ডারে রুবেল হোসেন পর্যন্ত চেষ্টা করেছেন টিকে থাকার। করেছেন ১৫ রান। তাতে আরও বড় হয়ে উঠছে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা।

‘আমার জন্য, আমাদের দলের সবার জন্য সবচেয়ে জরুরি হল বিশ্বাসটা রাখা যে আমরা ভালো করতে পারি। বিশ্বাস করতে হবে যে আমরা বড় স্কোর গড়তে পারি। শেষ টেস্ট ম্যাচে সোহান যেভাবে ব্যাট করেছে, লোয়ার অর্ডাররা যেভাবে করেছে, এটাই প্রমাণ করে যে উইকেটে সময় কাটাতে পারলে উইকেট যতই কঠিন হোক না কেনো, রান হয়ে যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT