ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসির বিপক্ষে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে মাঠে নামবে লিভারপুল।
চেলসি ২২ ম্যাচে ১৮টি জয় একটি ড্র ও ৩টি হার নিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। অপরদিকে লিভারপুল ২২ খেলায় ১৩টি জয় ৬টি ড্র ও ৩টি হার নিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
লিভারপুলের ঘরের মাঠে খেলা হলেও দু’দলই মানছে চেলসি তারকা ডিয়াগো কস্তার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্ম।২১ ম্যাচে এখন পর্যন্ত ১৬টি গোল করেছে কস্তা।
গুরুত্বপূর্ণ এ ম্যাচ নিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন আমাদের ঘরের মাঠে আমরা শেষ তিনটি ম্যাচ হেরে গেছি, আমরা অনেকটা নিচে এখন অবস্থান করছি।তবে আমি বিশ্বাস করি আমরা পজেটিভ খেলা খেললে ঠিকই জয়ের দেখা পাবো।
চেলসি কোচ আন্তোনিও কন্তে বলেছেন, লিভারপুলের মাঠে ওরা শক্তিশালী দল। তবে ওরা যে তিনটা ম্যাচ হেরে গেছে তা দুর্ভাগ্যের জন্য।চেলসি ও লিভারপুল দু’টি দলই শক্তিশালী দল। ফলে কঠিনতম ম্যাচে নিজেদের সার্মথ্যের সবটুকু দিয়েই খেলতে হয়।

পরিসংখ্যান বলছে লিভারপুলের চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছে চেলসি। লিভারপুরের ঘরের মাঠ অ্যানফিল্ডে শেষ চারটি ম্যাচে চেলসির সঙ্গে পেরে উঠেনি তারা। দুটি হেরেছে আর বাকি দুটি ড্র করেছে।
বাংলাদেশ সময় রাত দুই’টায় চেলসির মুখোমুখি হবে লিভারপুল।








