চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির টানা জয়ে জমে উঠলো লড়াই

৯:১৫ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে চেলসি। রোববার সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জয় পায় অ্যান্থনিও কন্তের শিষ্যরা। এই জয়ে পয়েন্ট তালিকার চার এ উঠে এলেও শীর্ষ স্থান দখলের লড়াই জমিয়ে তুলেছে লন্ডনের ক্লাবটি। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানে আছে ৩টি দল।

চেলসির এ জয়ে ১০ ম্যাচে সাত জয়  ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে সমান ২৩ পয়েন্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের। তবে গােল ব্যবধানে শীর্ষে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল, আর তিন নম্বরে অলরেডসরা।

হ্যাম্পশায়ারে প্রতিপক্ষের মাঠে খেলার ৬ মিনিটেই বেলজিয়ামের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। সমতায় ফিরতে প্রথমার্ধে বেশ কয়েক দফা আক্রমন করেও গোলের দেখা পায়নি সাউদাম্পটন।

খেলার ৫৫মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দিয়েগো কস্তা। এ গোলে লিগে ৮ গোল নিয়ে এককভাবে শীর্ষ গোলদাতা এখন স্পেনের এই ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত খেলার বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬

উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

মে ১১, ২০২৬

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT