চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে সুপার-চ্যাম্পিয়ন লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা কাপ চ্যাম্পিয়নের লড়াইয়ে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে ইয়ূর্গেন ক্লপের অলরেড শিষ্যরা। লিভারপুলের ইতিহাসে যেটি চতুর্থ সুপার কাপ টাইটেল।

তুরস্কের ইস্তাম্বুলে বুধবার রাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়েও সমতা (২-২) থাকলে সুপার কাপের ফাইনালে প্রথমবারের মতো অল-ইংলিশ লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে চেলসির শেষ শটটিতে দেয়াল হয়ে দাঁড়ান চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ান।

ম্যাচের ৩৬ মিনিটে প্রথমে গোলের খাতা খুলেছিল চেলসিই। সেসময় ব্লুজদের এগিয়ে নেন অলিভিয়ের জিরুদ। বলের যোগানদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ। এই পুলিসিচের একটি গোল বিরতির আগে অফ-সাইডের খাড়ায় বাতিল হয়ে যায়।

মধ্যবিরতির পর ফিরেই সমতা টানে লিভারপুল। রবের্তো ফিরমিনো ৪৮ মিনিটে সাদিও মানেকে বল বাড়িয়েছিলেন, জাল খুঁজে নিতে ভুল করেননি এ ফরোয়ার্ড। এই গোলেই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে প্রথম গোলটি করে লিভারপুল। ফিরমিনোর যোগান দেয়া বলে নিজের দ্বিতীয় গোলটি করেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে। ছয় মিনিট পরই স্পটকিকে সমতা ফেরান জর্জিনহো। আব্রাহামকে নিজ বক্সে ফাউল করেছিলেন অলরেডদের আদ্রিয়ান। সেই গোলে অতিরিক্ত সময়ের খেলাও থাকে সমতায়।

টাইব্রেকারে এসে নিজেদের পাঁচটি শটেই গোল করে বসে লিভারপুল। চেলসি টানা চারটি শটে জাল খুঁজে নেয়। তবে টামি আব্রাহামের নেয়া পঞ্চম শটটি জালের দেখা পায়নি, যাতে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক আদ্রিয়ান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা সুপার কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT