চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনাসূত্রে হেঁটে কুমিল্লার প্রথম

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৫:২৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
কুমিল্লা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টস জিতে ফিল্ডিং নেয়া যেন অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবারের বিপিএলে। আগের চারটি ম্যাচে সেটা করে তিনবার জয়ে মাঠ ছেড়েছে দলগুলো। মঙ্গলবার ফিল্ডিং নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ী দলের সংখ্যাটা আরেকধাপ এগিয়ে নিলো। চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়ান্সরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নয়নাভিরাম সৌন্দর্যের মাঝে শুরুতে ব্যাটে সৌন্দর্য ছড়িয়েও ৭ উইকেটে ১৪৩ রানের বেশি জমাতে পারেনি চিটাগং। জবাবে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই আসরের প্রথম জয় তুলে নিয়েছে কুমিল্লা।

টি-টুয়েন্টিতে ১৪৩ খুব বড় সংগ্রহ নয়! রান তাড়া করতে নেমে সাবলীল ব্যাট চালিয়ে সেটা ভিক্টোরিয়ান্সরা প্রমাণও করেছে! লিটন দাসকে (২৩, বলে বলে ৩ চার ও ১ ছয়) নিয়ে দ্রুতই ৪৩ রান যোগ করে জস বাটলার গতিপথ ঠিক করে দেন।

Banglabid

ইংলিশ তারকা নিজে ফিরেছেন ফিফটি থেকে দুই রান দূরে। ৩ চার আর ২ ছয়ে ৪২ বলে ৪৮ রানের ইনিংসটা থামার সময় একশ ছুঁয়েছে কুমিল্লার সংগ্রহ। বাকি কাজটা সেরেছেন ইমরুল কায়েস ও মারলন স্যামুয়েলস। ইমরুল ৩৩ ও স্যামুয়েলস ৩৫ রানে অপরাজিত থাকেন।

আগে চিটাগং ভাইকিংসের শুরু আর শেষটা না মেলায় সংগ্রহটাও প্রত্যাশা অনুযায়ী বড় হয়নি। যেমন বড় হয়নি সৌম্য সরকারের অমিত সম্ভাবনার ইনিংসটাও। অথচ কী দুর্দান্ত শুরুটাই না করেছিল ভাইকিংসরা।

চিটাগংয়ের ‘আইকন’ সৌম্য সরকার ও লুক রঞ্চি মিলে ৬ ওভারেই যোগ করেন ৬৩। শুরুর ঝড়টা রঞ্চির ব্যাটেই। ৪ চার ও ৩ ছয়ে ২১ বলে ৪০ তুলে কাপালির দারুণ ক্যাচে সাজঘরে ফিরেছেন নিউজিল্যান্ড তারকা।

Reneta

সৌম্যর সঙ্গী তখন দিলশান মুনাবিরা। তাতে ১২ ওভারেই একশ পেরোয় ভাইকিংস। মুনাবিরা ২১ করে ফিরলেও সৌম্যকে ঘিরে আশার আলো জমাট বাঁধছিল। লম্বা রানখরার পর সাউথ আফ্রিকা সফরের টি-টুয়েন্টি সিরিজে দারুণ ব্যাট চালিয়েছেন টাইগার উদ্বোধনী। সেটা টেনে আনলেন বিপিএলের মঞ্চেও। তবে ওই একই রোগ, টেনে নিতে পারলেন না চূড়ায়! ৩৮ রানেই সাজঘরে সাউফউদ্দিনের বলে উদ্ভাবনী শট খেলতে যেয়ে সম্ভাবনার অপমৃত্যু ৩ চার ও এক ছয়ের ৩৩ বলের ইনিংসের।

তালগোল পেরিয়ে পরে আর খুব বেশি এগোয়নি ভাইকিংসের ইনিংসও। সেখানে ম্যাচে ফেরার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে ভিক্টোরিয়ান্সের বোলাররা। সবচেয়ে সফল অলরাউন্ডার সাইফউদ্দিন। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট টাইগারদের জাতীয় দলে এসে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো এই পেস তারকার। ম্যাচসেরাও হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT