চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চুয়াডাঙ্গায় নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল বারেক (৪০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে পুলিশ। 

ঘটনাস্থল থেকে পুলিশ বস্তাভর্তি ফেন্সিডিল, ১টি পাইপ গান, ২টি গুলির খোসা, ২টি হাসুয়া উদ্ধার করেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, ভারত সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের বড় একটি চালান আসার খবরে দামুড়হুদা থানার পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত আড়াইটার দিকে একদল মাদক ব্যবসায়ী গুলি ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

গোলাগুলির শব্দ পেয়ে গ্রামবাসী সংগঠিত হয়ে ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিকে কার্পাসডাঙ্গার মিশনপাড়ার মরহুম আব্দুল গনির ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল বারেকের বলে শনাক্ত করে তারা।

মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন। বারেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, দুই রাউন্ড গুলির খোসা, ২টি হাসুয়া ও বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ৪ জন পুলিশ সদস্য আহত হলে তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

Reneta

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল বারেক মারা যান। অপরদিকে গুলি বিনিময়ের সময় আহত হন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত গাজী শামীম রহমান, এসআই রাজিব আল রশীদ, এসআই শামসুল হক ও এসআই রাম প্রসাদ।

তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধব্যবসায়ী নিহতমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT