চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের জিয়ান শহরে আবারও কঠোর লকডাউন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

চীনের জিয়ান শহরে এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে।

২০২২ সালের অলিম্পিক চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। দেশের বেশ কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতার জন্য লকডাউন দিয়েছে।

৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সেখানে ২০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় রাউন্ডের গণ পরীক্ষার পরে ১২৭টি কোভিড সংক্রমণ ১৪টি জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা ভাইরাসটির নিয়ন্ত্রণকে ‘গুরুতর এবং জটিল’ করে তুলেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রতি ২ দিন পর একটি পরিবারের মাত্র একজন সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। অপ্রয়োজনীয় সব ব্যবসা বন্ধ করে দেয়া হয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় শহরটির এক কোটি ৩০ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হবে। বাসিন্দাদের প্রয়োজন না হলে শহর ছেড়ে যাওয়া উচিত নয়। আর বিশেষ পরিস্থিতিতে ছাড়তে হলে যথাযথ প্রমাণ দেখাতে হবে।

জিয়ান শহর থেকে এরই মধ্যে দূরবর্তী বাস চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে জিয়ানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

Reneta

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংক্রমণ বৃদ্ধি’, ‘গুরুতর ঘটনা’ এবং ‘প্রাণহানির সংখ্যা বৃদ্ধি’ পেয়েছে। তবে, এটিকে উত্তর চীনের একটি ‘সাধারণ’ মৌসুমি রোগ বলা হয় এবং প্রধানত গ্রামাঞ্চলে হয়ে থাকে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসচীনবেইজিংলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬

কলকাতায় হেনস্তার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT