চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

‘‌অগ্নি’‌ পরিবারের সবচেয়ে আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটির ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সম্প্রতি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর)-এর সদস্য হওয়ার পর এই প্রথম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৭ মিটার এবং ওজন ৫০ টন। এটি দেড় হাজার কেজি ওয়ারহেড বহন করতে পারবে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার ক্ষমতাও অনেক বেশি। ওড়িশা থেকে অগ্নি-৫ উৎক্ষেপণ করলে উত্তর চীনে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে অনায়াসে আঘাত হানতে পারে।

সাড়ে ৫ হাজার কিলোমিটার দুরেও তা আঘাত হানতে পারবে, যার আওতায় রয়েছে পাকিস্তান, চীন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ। ভারতের আগের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল পশ্চিম চীন বা পাকিস্তান।

অগ্নি-৫ ছাড়াও ভারতের তূণে অগ্নি ১, ২, ৩, ও ৪-এর মতো ক্ষেপণাস্ত্র এবং ব্রাহ্মসের মতো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। ১৯৮৯ সালে প্রথম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT