চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে অনলাইন গেমসকে মাদকের সঙ্গে তুলনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে অনলাইন গেমসের প্রতি আসক্তিকে ‘ইলেকট্রনিক মাদকের’ সঙ্গে তুলনা করে সেখানকার গেমস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আরও নিয়ন্ত্রণ আনার কথা উল্লেখ করা হয়েছে।

দেশটির রাষ্ট্র পরিচালিত একটি গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে বিবিসি জানায়, কয়েক মাস ধরেই চীনের প্রযুক্তি এবং শিক্ষাসংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার।

বিনিয়োগকারীরাও চীন সরকারের এসব নীতির কারণে উদ্বেগ প্রকাশ করেছে। এমন পদক্ষেপে বেশ ক্ষতির মুখে পড়েছে দেশটির বৃহৎ দুটি গেম নির্মাতা প্রতিষ্ঠান।

মঙ্গলবার টেনসেন্ট ও নেটএস নামের প্রতিষ্ঠান দুটির শেয়ারের মূল্য ১০ শতাংশের বেশি পড়ে গেছে।

চীনে রাষ্ট্রীয় দৈনিক ‘ইকোনমিক ইনফরমেশন ডেইলি’র এক খবরে বলা হয়, কোনো প্রতিষ্ঠান বা খেলা এমনভাবে গড়ে তোলা উচিত না, যার ফলে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে।

পত্রিকাটির ওই প্রতিবেদনে আরও বলা হয়, চীনের অনেক কিশোর-কিশোরী অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে। এতে তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ‘অনর অব কিলিং’ নামের একটি গেমস শিক্ষার্থীরা দিনে আট ঘণ্টা পর্যন্ত খেলছে বলে দেখা গেছে।

Reneta

‘অনর অব কিলিং’ গেমসটি অনলাইনে বেশ জনপ্রিয়। গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। এ ছাড়া চীনের অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে একচেটিয়া ব্যবসা করছিল টেনসেন্ট। দেশটিতে ৮০ শতাংশের বেশি মিউজিক স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে প্রতিষ্ঠানটির।

এই প্রতিষ্ঠানের ওপর খড়্গহস্ত হয়েছে চীন সরকার। এ অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন রেকর্ডিং কোম্পানির সঙ্গে চুক্তি করার যে সুযোগ দেওয়া হয়েছিল, সেই মিউজিক নিবন্ধন বাতিল করা হয়েছে। এর জেরে গত সপ্তাহেও কোম্পানিটির শেয়ারের দাম এক দফা কমে যায়। এরপর আজ আবারও প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যের পতন হলো। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

শুধু টেনসেন্টই না, চাপে পড়ে চলতি বছর চীনসহ যুক্তরাষ্ট্র ও হংকংয়ের বাজারে তালিকাভুক্ত অনেক চীনা প্রতিষ্ঠানের শেয়ারে ধস নামে। এর আগে গত মাসে স্কুলের বাইরে ‘মূল’ বা ‘আবশ্যিক’ বিষয়গুলো কোনো বাণিজ্যিক কোচিং সেন্টারে পড়ানো যাবে না বলে আদেশ দেয় চীন। বাণিজ্যিক কোচিং সেন্টার খাতে বিদেশি বিনিয়োগও নিষিদ্ধ করা হয়। এর জেরে গত সপ্তাহে ওই প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য পড়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT