চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলিয়ানদের বুকে-মুখে রেফারিং নিয়ে ক্ষোভের আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক ফুটবলার ইভান জামোরানো বলেই দিয়েছেন, ‘রেফারি চোর। ম্যাচটা চিলির কাছ থেকে জোর করে কেড়ে নেয়া হয়েছে।’ খেলতে না পারা অধিনায়ক গ্যারি মেডেলও বলছেন, ‘যা হওয়ার হোক, তিনি বলবেনই।’ দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ও গোলরক্ষক ক্লদিও ব্রাভো রাখঢাক না রেখে বলে দিয়েছেন- ‘রেফারির কারণেই উরুগুয়ের কাছে ম্যাচটা হেরেছে চিলি।’

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে শুক্রবার উরুগুয়ের মুখোমুখি হয়েছিল চিলি। ম্যাচে ২-১ গোলে হেরে যায় তারা। ভিএআরের সাহায্য নিয়ে উরুগুয়েকে গোল করানো, ডি-বক্সে হ্যান্ডবল না দেয়ার মতো ঘটনায় রেফারিকে একে একে ধুয়ে দিচ্ছেন চিলিয়ান ফুটবলাররা।

ম্যাচের ৩৯ মিনিটে সুয়ারেজের পেনাল্টি শট এগিয়ে দেয় উরুগুয়েকে। সেখান থেকেই বিতর্কের শুরু। প্রথমে কর্নারের সিদ্ধান্ত হলেও পরে তা ভিএআরের মাধ্যমে পাল্টে পেনাল্টি দেয়া হয়।

ঠিক এরকমই একটি আবেদন চেয়েও পক্ষে পায়নি চিলি। ম্যাচ যখন ১-১ গোলে এগোচ্ছে, ডি-বক্সে উরুগুয়ে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটের হাতে বল লেগেছে, চিলির এমন দাবির পর ভিএআরের সাহায্য নিয়ে তা এড়িয়ে যাওয়া করা হয়। পরে কোটের হাতে বল লেগেছে, এমন এক স্ক্রিনশট নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক।

এসব দেখে আর রাগ দমাতে পারেননি চোটের কারণে ম্যাচে নামতে না পারা চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। টুইটারে উগরে দিয়েছেন মনের আগুন, ‘আমি আপনাদের বিশ্বাস করি না, বিশেষ করে যখন এমনসব কাণ্ড ঘটে। ভয়ঙ্কর।’

‘যদি সঠিক সিদ্ধান্ত আসত, তাহলে আমরা পেনাল্টিতে ১-২ গোলে ম্যাচটা জিততে পারতাম। আর এরাই(রেফারি) খেলাটা মেরে দিলো। এমন হলে গোল করাই কঠিন হয়ে যাবে। দুর্ভাগ্য।’

Reneta

চোটের কারণে খেলতে পারেননি একাদশে নিয়মিত মেডেলও। জরিমানা-নিষেধাজ্ঞা আসতে পারে জেনেও রেফারিংয়ের কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি, ‘আমি কিছু বলছি না, কারণ এতে ঝামেলায় পড়তে পারি। তবে বলবো যা হয়েছে তা জঘন্য।’

দেশটির সাবেক ফুটবলার ইভান জামোরানোর ঝামেলার ভয় নেই। তাই সমানে রেফারিংয়ের বিরুদ্ধে মুখ চালিয়ে যাচ্ছেন, ‘সাউথ আমেরিকা আর কতদিন এই ডাকাতি সহ্য করবে? আসলে চোরেরা ম্যাচটা উরুগুয়েকে উপহার দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকাতার বিশ্বকাপ-2022চিলিবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT