চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের দাম কমাতে নিয়মিত মনিটরিং চায় ব্যবসায়ীরা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:৫৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
চাল

চালের দাম

বাজারে চালের দাম কমাতে চালের মিলে নিয়মিত মনিটরিং বাড়ানোর অনুরোধ জানিয়েছে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। তারা বলছে, মনিটরিং আরো জোরদার করলে অল্প সময়ে চালের দাম আগের দামে নেমে আসবে। কারণ মিল মালিকরা গুদামে পর্যাপ্ত মজুদ থাকা সত্তেও চাল সরবরাহ করছে না। অতিরিক্ত দামের আশায় তারা মজুদ রাখে।

পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে, এই তথ্য জানা গেছে।

চাল ব্যবসায়ীরা বলছে, সম্প্রতি সরকার বিভিন্ন চালের মিলে অভিযান চালিয়েছে, জরিমানা করেছে ও মিল মালিকদের সাথে বৈঠক করেছে। এরপর থেকে মিল মালিকরা নিয়মিত চাল সরবরাহ করছে। তার আগে যোগাযোগ করা হলে তারা চাল নাই বলে জানাতো। তখন চাল থাকার পরও তা বিক্রি করতো না। এখন নমনীয় ব্যবহার করছে। চালও বিক্রি করছে। এ কারণে গত কয়েকদিন ধরে চালের দাম কিছুটা কমছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও কাঠালবাগান বাজার ঘুরে দেখা গেছে, মোটা স্বর্ণা ও পারিজা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬-৪৭ টাকায়, বিআর-২৮ ৫২-৫৫ টাকা, নাজিরশাইল (ভাল মানের) ৬২-৬৫ টাকা, নাজিরশাইল (সাধারণ) ৫৫-৫৭, পারি ৪৮-৫০ টাকা, পাইজাম ৫০-৫৪ টাকা, মিনিকেট কেজি প্রতি (ভালো মানের) ৫৮-৬২ টাকা, মিনিকেট (সাধারণ) ৫৫-৫৬ টাকা, বাসমতি ৬৪-৬৬ টাকা, কাটারিভোগ ৭৪-৭৬ টাকা এবং পোলাও চাল মানভেদে ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের পাইকার হাজী ইসমাইল অ্যান্ড সন্সের বিক্রেতা জসিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকদিন আগে সরকার যে অভিযান করেছে চালের মিলে তাতে অনেকটা উপকার হয়েছে।

তিনি বলেন, এতদিন চাল পাঠাতে বললে, তারা বলতো ধানের সরবরাহ কমে গেছে, চালের সংকট। কিনতে এখন সেসব কথা বলে না। অর্ডার দিলে চাল পাঠিয়ে দেয়। অতএব চালের মিলে নিয়মিত মনিটরিং করা উচিত।

Reneta

প্রায় একই কথা জানান বাদশা রাইস এজেন্সি ও বরিশাল রাইস এজন্সিসহ কয়েকটি পাইকারী চাল বিক্রয়কারি প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মচারিরা। তারা বলেন, চালের দাম যে হারে বেড়েছে ঠিক সেই হারে কমানো সম্ভব। সরকার চাল কলে তদারকি বাড়ালেই চালের দাম কমে যাবে। দাম কমুক তা ব্যবসায়ীরাও চায়। কারণ ক্রেতারা চাল কিনতে এসে বিভিন্ন ধরনের অভিযো করে।

 কারওয়ান বাজারে চালের দোকান

কারওয়ান বাজারে চালের দোকান

চালের দাম নিয়ে ঝামেলা এড়াতে কারওয়ান বাজারের চাল ব্যবসায়ীরা দোকানে চালের তালিকা ও দাম প্রদর্শন করছে। তবে তালিকায় থাকা দাম দুই -একদিন পর পর ওঠানামা করে। এছাড়া দরকষাকষির মাধ্যমে চাল বিক্রি করা হয়। তাই প্রদর্শিত দামের তালিকায় দাম কমবেশি হতে পারে বলে জানালেন তারা।

তবে বাজারে ওএমএসের চালের তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, আতপ চাল অনেকে পছন্দ করে না। সবাই সিদ্ধ চালই কিনে নেয়। তাই বাজারে আমদানি করা আতপ চালের তেমন প্রভাব পড়েনি।

বর্তমানে চালের মজুদও কম, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য পরিস্থিতির সর্বশেষ হালনাগদ তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেমর পর্যন্ত চালের মজুদ রয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭৩০ টন। তবে তা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক। গত বছর এই সময়ে চালের মজুদ ছিল ৭ লাখ ৬০ হাজার ৩০ টন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওএমএসের চালখাদ্য মন্ত্রনালয়চালচালের মিল
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT